News Flash

  • Home
  • বাণিজ্য
  • কালবৈশাখীর তান্ডবে লন্ডভন্ড অমরপুরের বিস্তীর্ণ এলাকা
Image

কালবৈশাখীর তান্ডবে লন্ডভন্ড অমরপুরের বিস্তীর্ণ এলাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ কালবৈশাখীর ঝড় বৃষ্টিতে অমরপুর মহকুমার বিস্তীর্ণ এলাকাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ মঙ্গলবার বিকেল নাগাদ আছড়ে পড়ে কালবৈশাখীর ঝড়৷ গাছ ভেঙ্গে ও বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যান চলাচল বিঘ্নিত হয় দীর্ঘক্ষণ৷মঙ্গলবার অমরপুর গোটা মহকুমা জুড়ে প্রবল বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাহত জনজীবন৷


প্রবল বৃষ্টিপাত হওয়াতে জনজীবনে কিছুটা স্বস্তি নেমে আসলেও কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জনজীবন৷ মঙ্গলবার দুপুরে প্রবল বৃষ্টিপাতের সঙ্গে কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে অমরপুর উদয়পুর সড়কে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ে ব্যাহত হয় যান চলাচল৷ কয়েক ঘণ্টা ব্যবধানে অবরুদ্ধ হয়ে থাকা রাস্তার দুই ধারে প্রচুর সংখ্যক গাড়ি ও যাত্রী আটকে পড়েন৷ খবর দেওয়া হয় প্রশাসনকে৷ ঘটনাস্থলে প্রশাসন পৌঁছাতে দেরি হলে ক্ষুব্দ হয়ে যায় সাধারণ যাত্রীরা৷


পরে বিদ্যুৎ কর্মী ও বনকর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় স্বাভাবিক হয় যান চলাচল৷ আটকে পড়া যাত্রীদের মধ্যে অনেকেই আগরতলায় আসার জন্য গাড়িতে ওঠেন৷ আগরতলা শহর এলাকায় সন্ধ্যা ছয়টা থেকে কার্ফু বলবৎ হয়৷ প্রশাসনিক ঘড়ি মসজিদে ওইসব আটকে পড়া যাত্রীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন৷ কালবৈশাখীর ঝড়ে বেশ কিছুসংখ্যক ঘরবাড়ি ভূপাতিত হয়েছে৷ বিদ্যুৎ ব্যবস্থা ওই এলাকায় সম্পূর্ণ ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে৷ প্রশাসনের কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরূপণের উদ্যোগ গ্রহণ করেছেন৷ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সাহায্য প্রদানের দাবি উঠেছে৷

Releated Posts

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026
Scroll to Top