News Flash

  • Home
  • খেলা
  • পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠবে ত্রিপুরাও : মুখ্যমন্ত্রী
Image

পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠবে ত্রিপুরাও : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ মে (হি. স.)৷৷ পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদে আগামীকাল থেকে দুই দিন সারা দেশের সাথে ত্রিপুরায় প্রত্যেক মন্ডলে কোভিড বিধি মেনে ধিক্কার জানাবে বিজেপি৷ পাশাপাশি, আগামীকাল সন্ধ্যা সাতটা-য় ত্রিপুরায় প্রত্যেক বিজেপি কার্যকর্তা নিজ বাড়িতে ৫টি করে ছোট মোমবাতি জ্বালাবেন৷ পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর অমানবিক অত্যাচারের বিরুদ্ধে এভাবেই গর্জে উঠবে ত্রিপুরা, জানালেন বিপ্লব কুমার দেব৷


এদিন তিনি বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল-র বিজয়ে তাদের অভিনন্দন জানাচ্ছি৷ কিন্ত, সেখানে বিজেপি কার্যকর্তা-দের উপর যেভাবে অমানবিক অত্যাচার চলছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ তিনি বলেন, অসম-এ বিজেপি ক্ষমতায় এসেছে৷ কিন্ত, একটিও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেনি৷ ত্রিপুরায়, ২০১৮ সালে নির্বাচনের পর দীর্ঘ বছরের সন্ত্রাসের সংসৃকতি বন্ধ হয়েছে৷


তাঁর কথায়, নির্বাচনের পর বিজয় মিছিল হওয়া উচিত, খুন নয়৷ তাই, পশ্চিমবঙ্গে বর্তমান অশান্ত পরিস্থিতির বিরুদ্ধে সারা দেশ প্রতিবাদ জানাচ্ছে৷ তিনি বলেন, পশ্চিমবঙ্গে সমস্ত বিজেপি কার্যকর্তা-দের পাশে রয়েছে গত দেশ৷ তাই, ত্রিপুরা-ও সারা দেশের সাথে প্রতিবাদে গর্জে উঠবে বলে স্থির করেছে৷


নৈতিক দায়িত্ববোধ থেকে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হওয়া উচিত নয়৷ কারণ, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তাঁর দল জিতেছে ঠিকই, কিন্ত তিনি পরাজিত হয়েছেন৷ আজ সাংবাদিক সম্মেলনে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
এদিন তিনি বলেন, এমন অনেকেই নির্বাচনে না লড়ে মুখ্যমন্ত্রী হয়েছেন৷ কিন্ত, মমতা ব্যানার্জি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং হেরেছেন৷ তাঁর দাবি, নন্দীগ্রামবাসী মমতার পক্ষে রায় দেননি৷ তাঁর কটাক্ষ, ত্রিপুরায় আগামী নির্বাচনে আমি হেরে গেলে মুখ্যমন্ত্রী কখনই হব না৷
তিনি বলেন, নৈতিক দায়িত্ববোধ থেকে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হওয়া উচিত নয়৷ কারণ, গত দুই নির্বাচনে জনগণ তাঁকে নির্বাচিত করেছেন৷ এবার নির্বাচনে রায় তাঁর বিরুদ্ধে গেছে৷ সাথে তিনি যোগ করেন, এখন মমতা ব্যানার্জি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে বলে দাবি করছেন৷ বিদ্রুপের সুরে বিপ্লব দেব বলেন, পরাজয় যদি ষড়যন্ত্র হয়, তাহলে নির্বাচনে বিজয়ের পেছনেও ষড়যন্ত্র হওয়া স্বাভাবিক৷

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top