ওয়াশিংটন, ৪ মে (হি.স.): দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনে ইতি টানার সিদ্ধান্ত নিলেন বিল গেটস ও মেলিন্ডা গেটস। বহু আলাপ-আলোচনার মাধ্যমে এই কঠিন সিদ্ধান্ত তাঁরা নিয়েছেন। টুইট-বার্তায় মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা যৌথভাবে জানিয়েছেন, “অনেক আলাপ-আলোচনার পর আমরা দু’জনে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। গত ২৭ বছরে আমরা আমাদের ৩ সন্তানকে ভালোভাবে বড় করেছি। আমরা একটা ফাউন্ডেশনও বানিয়েছি। এর ফলে অনেক মানুষের উপকার হবে। কিন্তু, এখন আমাদের মনে হচ্ছে, জীবনের পরবর্তী পর্যায়ের স্বামী-স্ত্রী হিসেবে আর থাকতে পারব না। আমরা নতুন জীবন শুরু করতে চলেছি।”
বিল ও মেলিন্ডা মিলে দাতব্য প্রতিষ্ঠান ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ গড়ে তোলেন। এ ফাউন্ডেশন বিশ্বের বিভিন্ন স্থানে কাজ করছে। বিশ্বজুড়ে সংক্রামক রোগব্যাধির বিরুদ্ধে লড়াই ও শিশুদের টিকাদানে উৎসাহিত করতে কোটি কোটি ডলার ব্যয় করছে এই ফাউন্ডেশন। আশির দশকের শেষ দিকে মেলিন্ডা যখন বিল গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফটে যোগ দেন, তখন থেকে তাঁদের পরিচয়। তাঁদের তিন সন্তান রয়েছে। বিবাহ-বিচ্ছেদের ঘোষণা করে সোমবার টু্ইটার বার্তায় বিল ও মেলিন্ডা জানান, ‘গত ২৭ বছরে আমরা অসাধারণ তিনটি সন্তান পেয়েছি। এমন একটা ফাউন্ডেশন গড়ে তুলেছি, যে ফাউন্ডেশন বিশ্বজুড়ে মানুষকে স্বাস্থ্যকর ও সক্ষম করে গড়ে তুলতে কাজ করছে। আমরা যে বিশ্বাস থেকে ওই ফাউন্ডেশনের যাত্রা শুরু করেছি, সেটা থাকবে। এই ফাউন্ডেশনের কাজ একসঙ্গে চালিয়ে যাব। কিন্তু আমরা আর এটা বিশ্বাস করতে পারছি না যে, আমাদের জীবনের পরের ধাপে দম্পতি হিসেবে আমরা একসঙ্গে থাকতে পারব।’

২৭ বছরের দাম্পত্য জীবনে ইতি, বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত বিল-মেলিন্ডার
Releated Posts
মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে
ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…
ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের
শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…
কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি
নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…
ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…


















