News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল জগমোহন প্রয়াত, শোকে বিহ্বল প্রধানমন্ত্রী
Image

জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল জগমোহন প্রয়াত, শোকে বিহ্বল প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৪ মে (হি.স.): প্রয়াত হলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল জগমোহন। বেশ কিছু সময় ধরে অসুস্থ ছিলেন তিনি, সোমবার গভীর রাতে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল জগমোহন। জম্মু ও কাশ্মীরের দুই বারের রাজ্যপাল ছিলেন জগমোহন, প্রথমে ১৯৮৪ থেকে ১৯৮৯ এবং পরে ১৯৯০ সালের জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত। এছাড়াও ১৯৯৬ সালে প্রথমবার লোকসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি। কেন্দ্রীয় নগরোন্নয়ন এবং পর্যটন মন্ত্রী ছিলেন তিনি।
জগমোহনের প্রয়াণে শোকে ভেঙে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জগমোহনের প্রয়াণ ‘দেশের জন্য অপূরণীয় ক্ষতি’ এই আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, “জগমোহন প্রখ্যাত প্রশাসক ও বিদ্বান ছিলেন। তিনি সর্বদা দেশের প্রগতির স্বার্থে কাজ করেছেন। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা। ওম শান্তি।”

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top