News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গে তৃণমূলের জয়ে উৎসাহী কংগ্রেস কর্মীর আক্রমণে আহত যুব মোর্চা কর্মী, সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ, পথ অবরোধ
Image

পশ্চিমবঙ্গে তৃণমূলের জয়ে উৎসাহী কংগ্রেস কর্মীর আক্রমণে আহত যুব মোর্চা কর্মী, সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ, পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস ফের প্রতিষ্ঠিত হওয়ায় রাজনৈতিক সংঘর্ষে রক্তাক্ত হল ত্রিপুরা৷ কংগ্রেস কর্মীদের অতর্কিত হামলায় আক্রান্ত হয়েছেন বিজেপি যুব মোর্চার দুই কর্মী৷ ওই ঘটনায় দুই দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে৷ দুই রাজনৈতিক দলের সংঘর্ষের ফলে পুলিশি লাঠিচার্জে আহত প্রায় পাঁচজন৷ খোয়াই জেলায় তেলিয়ামুড়া থানাধীন তেলিয়ামুড়া শহরে আজ বিকেলে আচমকাই দুই রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষের ফলে গোটা এলাকা জুড়ে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি৷ এরই প্রতিবাদে তেলিয়ামুড়া থানার সামনে পথ অবরোধ করেন যুব মোর্চার কর্মীরা৷ তাতে, যোগ দিয়েছেন সরকারি মুখ্য সচেতক কল্যাণী রায়৷


আজ তেলিয়ামুড়া যুব মোর্চার দুই একনিষ্ঠ কর্মী তথা অজয় দাস এবং প্রণয় ভৌমিক প্রতিদিনের মতো তেলিয়ামুড়া শহরে নিজেদের কাজকর্ম করার জন্য আসেন৷ অভিযোগ যুব মোর্চার ওই দুই কর্মীর উপর কিছু সংখ্যক কংগ্রেসের কর্মী সমর্থকরা চড়াও হন এবং মারধর করেন৷ পরে প্রাণ রক্ষায় তেলিয়ামুড়া মন্ডল কার্যালয়ে আশ্রয় নেন৷ এদিকে, কংগ্রেসের অভিযোগ, বিজেপি যুব মোর্চার কর্মীরা মিলে তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস সভাপতি বিভাস দাসকে মারধোর করেছেন এবং তার বাইক ভেঙ্গে দিয়েছেন৷


এই খবর ছড়িয়ে পড়তেই বিজেপি এবং কংগ্রেস সমর্থকরা তেলিয়ামুড়া থানার সামনে জড়ো হতে থাকেন৷ নিমেষের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে গোটা তেলিয়ামুড়ায়৷ ত্রিপুরায় শাসক দল বিজেপি ও বিরোধী দল কংগ্রেসের কর্মীদের মধ্যে জাতীয় সড়কেই তেলিয়ামুড়া থানার নাকের ডগায় শুরু হয় ইট পাটকেল ঢিল ছোঁড়া ছুড়ি৷ পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ও টিএসআর বাহিনী দুই রাজনৈতিক দলের কর্মীদের উপর শুরু করেন লাঠিচার্জ৷ বর্তমানে তেলিয়ামুড়া শহরজুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে৷ আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ প্রাথমিক চিকিৎসার পর আহতদের ছেড়ে দেওয়া হয়৷


তেলিয়ামুড়া শহরে এই ঘটনার পর গোটা শহর জুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ এখনও পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত রয়েছে৷ এবিষয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরন জমাতিয়া জানান, ঘটনার তদন্ত চলছে৷ তদন্তের পরই বলা যাবে আসল ঘটনা৷ আজ ছিল তেলিয়ামুড়া বাজারের হাট বার৷ প্রচুর সংখ্যক ক্রেতা-বিক্রেতারা এই ঘটনা খবর ছড়িয়ে পড়তেই পালিয়ে যান৷ এদিকে, যুব মোর্চার কর্মীদের উপর আক্রমনের ঘটনায় থানার সামনে পথ অবরোধ করেন মোর্চা সমার্থক-রা৷ ওই অবরোধে সরকারি মুখ্য সচেতক কল্যাণী রায় অংশ নিয়েছেন৷
তিনি বলেন, ত্রিপুরায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত করার উদ্দেশ্যেই সিপিএম-কংগ্রেস একজোট হয়েছে৷ তাই, তারা যুব মোর্চার কর্মীদের মারধর করেছেন৷ এমনকি, তারা সাংবাদিক রাহুল ধরকেও মেরেছেন৷ তিনি হুশিয়ারী দিয়ে বলেন, দোষীর গ্রেফতারি না হওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top