News Flash

  • Home
  • Uncategorized
  • নন্দীগ্রামে হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ১৬২২ ভোটে জয়ী শুভেন্দু
Image

নন্দীগ্রামে হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ১৬২২ ভোটে জয়ী শুভেন্দু

নন্দীগ্রাম, ২ মে (হি.স.): পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসন থেকে জিতে গেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে ১৬২২ ভোটে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। হেরে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল না বিজেপি, কার হাতে থাকবে পশ্চিমবঙ্গের ভার? পাশাপাশি কে জিতবেন ‘হাইভোল্টেজ’ নন্দীগ্রামের যুদ্ধে? ওই আসনে যুযুধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর মধ্যে কে এগিয়ে, কে-ই বা পিছিয়ে— জানতে রবিবার সকাল থেকেই মুখিয়ে ছিল আম জনতা। শুরুতে এগিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী, ব্যবধান কমিয়ে মমতাও পিছনে ফেলে দেন শুভেন্দুকে। জোর টক্কর চলছিল নন্দীগ্রাম আসনে। ১৬ রাউন্ডের গণনা শেষে মাত্র ৬ ভোটে এগিয়ে ছিলেন শুভেন্দু। 


১৭ রাউন্ড গণনার পর জানা যায়, জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুকে পিছনে ফেলে ১২০০ ভোটে না-কি জয়ী হয়েছেন তৃণমূল নেত্রী। কিন্তু, পরে শুভেন্দু অধিকারী জানান, মমতা নন, নন্দীগ্রামে তিনিই জয়ী হয়েছেন। তাও আবার ১৬২২ ভোটে। জমি আন্দোলনের ভূমিতে শেষমেশ মমতা বন্দ্যাপাধ্যায়কে হারিয়েই দিলেন শুভেন্দু। সাংবাদিক বৈঠকে নন্দীগ্রামে হেরে গিয়েছেন বলে জানান মমতাও। তিনি বলেন, ‘‘নন্দীগ্রাম যা রায় দেব, মাথা পেতে নেব।” মমতার কথায়, “নন্দীগ্রাম নিয়ে আমি চিন্তিত নই। আমি আন্দোলন করেছিলাম, তাই নন্দীগ্রামে লড়েছিলাম। ঠিক আছে। নন্দীগ্রাম যা রায় দেব, মাথা পেতে নেব। আমরা ২২১-এর বেশি আসনে জিতেছি এবং বিজেপি নির্বাচনে হেরেছে।”গত বছর ডিসেম্বরের মাঝামাঝি বিজেপি-তে যোগ দেন শুভেন্দু। তার পর লাগাতার মমতা ও তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যান একদা মমতার বিশ্বস্ত সেনানী শুভেন্দু অধিকারী। ১০ মার্চ আনুষ্ঠাানিক ভাবে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন মমতা। ওই দিনই নন্দীগ্রামে আক্রান্ত হন মমতা। পায়ে আঘাত পান। তা নিয়ে তৃণমূল এবং বিজেপি-র মধ্যে তরজা চরমে ওঠে। ১২ মার্চ নন্দীগ্রাম থেকে বিজেপি-র হয়ে মনোনয়ন জমা দেন শুভেন্দু। তিনি সর্বদা দাবি করেছেন, নন্দীগ্রামে মমতাকে বিপুল ব্যবধানে হারাবেন তিনি। শেষ হাসি শুভেন্দুই হাসলেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top