News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কদমতলায় প্রমিলা বাহিনী কর্তৃক দেশী মদ বিরোধী অভিযান
Image

কদমতলায় প্রমিলা বাহিনী কর্তৃক দেশী মদ বিরোধী অভিযান

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৩০ এপ্রিল৷৷ প্রমিলা বাহিনী কর্তৃক দেশী মদ বিরোধী অভিযান৷ প্রমিলা বাহিনীর তৎপরতায় ও পুলিশি সহযোগীতায় সরসপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের সুবল চন্দের বাড়ি থেকে উদ্ধার প্রায় ২৩ লিটার দেশী মদ৷ অভিযুক্ত সুবল চন্দ পলাতক৷ গ্রামবাসীর তরফ থেকে বাড়ি মালিকের নামে থানায় লিখিত অভিযোগ৷ কদমতলা থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ণ৷


ঘটনার বিবরণে প্রকাশ, কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রঞ্জন মহন্তকে প্রচন্ড মদমত্ত অবস্থায় আজ বিকেল বেলা সরসপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের রাস্তার পাশে অর্ধমৃত অবস্থায় দেখতে পান পথচারী গ্রামের প্রমিলা বাহিনীরা৷ তারপর প্রমিলা বাহিনীরা খবর নিয়ে জানতে পারেন ঐ এলাকার সুবল চন্দ্রের বাড়ি থেকে প্রচন্ড মদ্যপান করে রঞ্জন মহন্ত বাড়ি যাওয়ার পথে রাস্তার ধারে অচৈতন্য হয়ে লুটিয়ে পড়ে৷পরে এলাকার প্রমিলা বাহিনীরা জড় হয়ে প্রতিবাদ শুরু করেন৷ খবর দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েত ও কদমতলা থানায়৷ পঞ্চায়েতের তরফ থেকে ঘটনাস্থলে কেউ না আসলেও কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ কদমতলা থানার পুলিশ ও প্রমিলা বাহিনীর যৌথ উদ্যোগে সুবল চন্দের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২৩ লিটার দেশী মদ উদ্ধার করা হয়৷ সাথে স্থানীয় জনগণ কদমতলা থানায় সুবল চন্দের নামে লিখিত অভিযোগ দায়ের করেন৷ ঘটনার আঁচ পেয়ে অভিযুক্ত দেশী মদ ব্যবসায়ী বাড়ি মালিক সুবল চন্দ পালিয়ে যায়৷


এদিকে কদমতলা থানার পুলিশ অচৈতন্য অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে থাকা রঞ্জন মহন্তকে তার বাড়িতে পাঠিয়ে দেয় এবং উদ্ধারকৃত দেশী মদ কদমতলা থানায় নিয়ে আসে৷
অপরদিকে প্রমিলা বাহিনীদের অভিযোগ, সরসপুর গ্রাম পঞ্চায়েতের বেশকিছু বাড়িতে এভাবে দেশী মদ বিক্রি করা হয়৷যার জন্য উনাদের স্বামীরা সর্বস্বান্ত হয়ে পড়ছেন৷ ধবংসের পথে চলে যাচ্ছে যুবসমাজ৷ কিন্তু কদমতলা থানায় এ বিষয়ে পূর্বে জানালেও কদমতলা থানার পুলিশ বাবুরা অবৈধ দেশী মদ বিক্রেতাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি৷ অবশেষে প্রমিলা বাহিনীদের চাপে পড়ে সরসপু এলাকায় মদ বিরোধী অভিযান নামতে বাধ্য হল কদমতলা থানার পুলিশ৷
এখন দেখার বিষয় আগামীদিনে ওই এলাকায় মদ বিরোধী অভিযানে কতটুকু তৎপর হয় কদমতলা থানার পুলিশ৷নাকি পূর্বের মত অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ণ৷

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top