News Flash

  • Home
  • Uncategorized
  • সাব্রুম সীমান্তে বাঘের আতঙ্ক!
Image

সাব্রুম সীমান্তে বাঘের আতঙ্ক!

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার সদর শহর সংলগ্ণ এলাকায় শনিবার সকাল থেকেই আতঙ্ক দেখা দেয়৷ আতঙ্কে জবুথবু এলাকার মানুষজন৷সাব্রুম শহরের প্রাণকেন্দ্রে বাঘের আনা-গোনায় শহরবাসীরা আতঙ্কিত৷ শনিবার সকাল ৯ টা নাগাদ সাব্রুম নগর পঞ্চায়েতের আনন্দ পাড়া নজরুল পার্কের পেছনে সাব্রুম মৈত্রী সেতু সংলগ্ণ ফেনী নদীর পাড়ে ভারত সীমান্তে এলাকায় স্থানীয় লোকজনরা বাঘের মত জন্তু দেখতে পান৷ স্থানীয়রা নদীর পাড়ে গরু-ছাগল চড়াতে গিয়ে হঠাৎ জঙ্গলের মধ্যে বাঘের মতো পশু দেখতে পেয়ে চিৎকার শুরু করেন৷ আতঙ্কে তারা তড়িঘড়ি করে সেখান থেকে পালিয়ে আসেন৷

মুহুর্তের মধ্যে এই খবর এলাকাতে ছড়িয়ে পড়তেই এলাকার লোকজনরা আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন৷ এই খবর শুনতে পেয়ে সাব্রুম সীমান্তের ৩১ নং বিওপির সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ছুটে আসেন৷ খবর দেওয়া হয় বনদপ্তরকে৷ খবর পাওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ সাতচাাদ রেঞ্জের বনদপ্তরের কর্মীরা ছুটে আসেন৷ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরও খুঁজে পাওয়া যায়নি ভয়ঙ্কর কোন জন্তুর৷ অন্যদিকে ফেনী নদীর ওপারে বাংলাদেশের আশপাশের লোকজনরাও আতঙ্কিত হয়ে পড়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top