News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুর স্টেশনে চলছে যাত্রীদের করোনা টেস্ট
Image

উদয়পুর স্টেশনে চলছে যাত্রীদের করোনা টেস্ট

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৯ এপ্রিল৷৷ করোনার দ্বিতীয় স্ট্রেনের ভয়ঙ্কর পরিনতির দিকে লক্ষ্য রেখে উদয়পুর রেল স্টেশনে চলছে করোনার সোয়াব পরীক্ষা৷ গত দুদিন থেকে উদয়পুর রেল স্টেশনে শুরু হয়েছে করোনার সোয়াব পরীক্ষা৷ বৃহস্পতিবার উদয়পুর রেল স্টেশনে গিয়ে সরেজমিনে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখেন গোমতী জেলাশাসক ডঃ তরুণ কান্তি দেবনাথ৷
ড: তরুণ কান্তি দেবনাথের সাথে উপস্থিত ছিলেন মাতারবাড়ি ব্লকের বিডিও ( সমষ্টি উন্নয়ন আধিকারিক) সৌরভ দাস ও ত্রিপুরা সুন্দরী মহাকুমা হাসপাতালের মহাকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ নুপুর দেববর্মা৷

আজকে মাতারবাড়ি রেলস্টেশনে ৪৩ জন যাত্রীর করোণা পরীক্ষা করা হয় এবং গতকাল সহ আজ মোট ৮০ জন যাত্রীর সোয়াব টেস্ট করা হয়৷৮০ জনেরই রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান গোমতী জেলা শাসক ডঃ তরুন কান্তি দেবনাথ৷ এদিন সকাল সাড়ে এগারোটায় উদয়পুর রেল স্টেশনে যে ট্রেনটি আসে সেই ট্রেনের মধ্যে থেকে বাছাই করে বিভিন্ন বয়সী যাত্রীদের মধ্যে ৪৩ জনকে পরীক্ষা করা হয়েছিলো৷ আগামী দিনে রেল স্টেশন এর পাশাপাশি বাজার, মোটর স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় যেখানে লোকের জমায়েত হয় সেখানে করোনার পরীক্ষা করা হবে বলে জানান গোমতী জেলা শাসক৷ এই করোনা পরীক্ষায় সক্রিয় ভাবে উদয়পুর চন্দ্রপুর কলোনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা দায়িত্ব পালন করেন৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top