News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচন কমিশনকে ‘রক্ত-পিপাসু’র সঙ্গে তুলনা মহুয়া মৈত্রর
Image

নির্বাচন কমিশনকে ‘রক্ত-পিপাসু’র সঙ্গে তুলনা মহুয়া মৈত্রর

কলকাতা, ২৯ এপ্রিল (হি . স.) : এবার নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কমিশনকে ‘রক্ত-পিপাসু’র সঙ্গে তুলনা করলেন তিনি।

বাংলায় আট দফা ভোট করানোর জন্য গোড়া থেকেই রাজ্যের শাসকদল এর বিরোধিতা করেছে। করোনা যখন মাথাচাড়া দিতে শুরু করে, সেইসময় তৃণমূল বাকি ভোটগুলি এক দফায় করানোর আর্জি জানিয়েছিল। কিন্তু লাভ হয়নি কিছু। এর পর কমিশনকে কাঠগড়ায় তোলে মাদ্রাজ হাইকোর্ট।

বুধবার স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, একদিনে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২০৭ জন। আর এই আবহেই বৃহস্পতিবার ৪ জেলার ৩৫টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। আর এ নিয়েই তোপ দাগেন মহুয়া মৈত্র। ট্যুইটে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গের ৩৫ আসনে ভোট। তারমধ্যে রয়েছে কলকাতার পাঁচটি ঘনবসতিপূর্ণ এলাকা। মহামারীর মধ্যেই কমিশন ভোট করাচ্ছে। যেন  রক্ত পিপাসাই কমিশনের একমাত্র চালিকাশক্তি।’

Releated Posts

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top