News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার বাড়বাড়ন্ত অব্যাহত, এবার অভিনেত্রী পার্নো মিত্র কোভিডে সংক্রমিত
Image

করোনার বাড়বাড়ন্ত অব্যাহত, এবার অভিনেত্রী পার্নো মিত্র কোভিডে সংক্রমিত

কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.): মারণ করোনাভাইরাস কাউকেই ছাড়ছে না! এবার কোভিডে সংক্রমিত হলেন অভিনেত্রী তথা বরাহনগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্র। সোমবার টুইট করে পার্নো নিজেই জানিয়েছেন, তিনি করোনা-আক্রান্ত হয়েছেন। টুইট-বার্তায় পার্নো জানান, ‘আমি সকলের সঙ্গে একটা জরুরি বিষয় ভাগ করে নিতে চাই। আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সকলকে অনুরোধ জানাবো যাঁরা গত ৭ দিনে আমার সংস্পর্শে এসেছেন তাঁরা দয়া করে কোভিড টেস্ট করিয়ে নিন। নিজেদের খেয়াল রাখুন। আর হ্যাঁ, সবশেষে জানাই মাস্ক পরতে ভুলবেন না।’
পার্নো আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন। বিধানসভা ভোটে বিজেপির টিকিটে বরাহনগর আসন থেকে লড়েছেন পার্নো মিত্র। ওই অঞ্চলে টানা দৌড়ঝাঁপ করতে হয়েছে পার্নোকে। সংস্পর্শে আসতে হয়েছে বিভিন্ন মানুষের। সম্ভবত সেই কারণেই তিনি করোনা আক্রান্ত হয়েছেন।

Releated Posts

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top