সুরাট ও থানে, ২৬ এপ্রিল (হি.স.): গুজরাটের সুরাটের আয়ুষ হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু হল ৪ জন রোগীর। রবিবার গভীর রাতে আয়ুষ হাসপাতালে আগুন লাগে। চিকিৎসাধীন ছিল কয়েকজন করোনা-রোগী। আগুন লাগা মাত্রই সমস্ত রোগীদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। সুরাট পৌর নিগমের মেডিক্যাল অফিসার (স্বাস্থ্য) ডাঃ আশীষ নিগম বলেছেন, “রবিবার গভীর রাতে আয়ুষ হাসপাতালে আগুন লাগে। অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৪ জন রোগীর।”
অন্যদিকে, মহারাষ্ট্রের থানে জেলায় বেদান্তা হাসপাতালে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে ৪ জন করোনা-রোগীর। সোমবার ভোর থেকে সকালের মধ্যে মৃত্যু হয়েছে ৪ জন রোগীর। থানে পৌর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪ জন রোগীর মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। গঠিত হয়েছে তদন্ত কমিটি।

সুরাটের আয়ুষ হাসপাতালে আগুনে মৃত ৪, থানে-তেও ৪ জন রোগীর মৃত্যু
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















