News Flash

  • Home
  • Uncategorized
  • ডুকলিতে যুবকের মৃতদেহ উদ্ধার
Image

ডুকলিতে যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ শনিবার সকালে মধ্য ডুকলি এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মধ্য ডুকলি এলাকায় সজল দেব নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তার মাথায় আঘাতের চিহ্ণ রয়েছে৷ তাকে খুন করা হয়েছে বলে আশঙ্কা৷


ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ স্থানীয় সূত্রে জানা যায় ওই যুবক নেশাগ্রস্ত থাকতো৷ অনেক সময় বাড়ি করে যেত না৷ তবে কারও বাড়িতে গিয়ে ঝামেলা কিংবা কারো সঙ্গে ঝগড়া ঝাটি করার কোনো নজির নেই বলে দাবি করেছেন আত্মীয় পরিজনরা৷ তাদের অভিযোগ ওই যুবককে হত্যা করা হয়েছে৷ ঘটনার খবর পেয়ে মহারাজগঞ্জ বাজার আউটপুটের পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ৷ মহারাজগঞ্জ থানার পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যাবে এটি অস্বাভাবিক মৃত্যু ,নাকি তাকে হত্যা করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top