News Flash

  • Home
  • দিনের খবর
  • করোনা মোকাবিলায় বাজার স্থানান্তরে চলছে চিন্তাভাবনা : এসডিএম
Image

করোনা মোকাবিলায় বাজার স্থানান্তরে চলছে চিন্তাভাবনা : এসডিএম

আগরতলা, ২৪ এপ্রিল (হি. স.)৷৷ করোনার প্রকোপ মোকাবিলায় আগরতলায় বাজার স্থানান্তরের পরিকল্পনা চলছে৷ তবে, তাতে কিছু কিছু সমস্যাও রয়েছে৷ তাই, আজ স্থানীয় বাজার কমিটির সাথে আলোচনা করেছেন সদর মহকুমা শাসক(এসডিএম) অসীম সাহা৷ তাঁর কথায়, গতবছর লকডাউন ছিল তাই বাজার স্থানান্তরের বিশেষ সমস্যা হয়নি৷ কিন্ত, এবছর পরিস্থিতি ভিন্ন, ফলে বিকল্প ব্যবস্থা নিতে হবে৷


তাঁর সাফ কথা, বাজারে ভিড় এড়ানো মূল উদ্দেশ্য৷ তাতে, বাজার স্থানান্তর ছাড়া অন্য কোন উপায় দেখা যাচ্ছে না৷ মূলত, ভিড় এড়াতেই বিকল্প চিন্তাভাবনা চলছে, বলেন তিনি৷ অসীম বাবুর বক্তব্য, ইতিমধ্যে বাজার কমিটি-র সাথে আলোচনা শুরু হয়েছে৷ কারণ, বাজার স্থানান্তরের কিছু সমস্যা দেখা দেয়৷ বর্ষা ঋতুতে ব্যবসায়ীরা ভীষণ সমস্যায় পড়েন৷ কোথাও জল জমে যায়, আবার কোথাও ঝড়ে পসরা সাজিয়ে বসা হয় দায়৷ তাই, সমস্ত দিক বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে৷


তিনি বলেন, বাজার কমিটিও বিভিন্ন প্রস্তাব দিয়েছে৷ এখন আগরতলায় সমস্ত বাজারের কমিটির সাথে আলোচনার পর এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে খেয়াল রাখবে প্রশাসন, আশ্বাস দেন তিনি৷

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top