News Flash

  • Home
  • Uncategorized
  • বেলাগাম সংক্রমণ, কলকাতা মেট্রো রেলের সংখ্যা কমানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Image

বেলাগাম সংক্রমণ, কলকাতা মেট্রো রেলের সংখ্যা কমানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের

23/04/2021
কলকাতা, ২৩ এপ্রিল (হি. স.) :  করোনা সংক্রমণের হার দ্রুতগতিতে বাড়ছে। আক্রান্ত ও মৃতের সংখ্যা নিত্যদিন বাড়ছে । সংক্রমণে কিছুতেই লাগাম টানা যাচ্ছে না। এরইমধ্যে মেট্রো রেলের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। একদিকে রেলের কর্মীদের মধ্যে সংক্রমণ, অন্যদিকে যাত্রীসংখ্যা কম হওয়ায় এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। আগামী সোমবার থেকেই কমছে মেট্রোর সংখ্যা। কাজের দিন ২৫৮টি মেট্রোর পরিবর্তে চলবে ২৩৮টি মেট্রো।
মেট্রোর আধিকারিকরা বলছেন, যাত্রী কম বলেই কমানো হচ্ছে মেট্রোর রেক। তবে এ তত্ত্বের পাশাপাশি বেলাগাম সংক্রমণের জন্যও এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই দেখা গিয়েছে লোকাল ট্রেনের সংখ্যা কমেছে হাওড়া ও শিয়ালদহ থেকে। চালক ও গার্ড করোনা আক্রান্ত হওয়ার কারণেই ট্রেনের সংখ্যা কমিয়েছে রেল। একইভাবে মেট্রো কর্মীদের মধ্যেও করোনা আক্রান্ত হওয়ার খবর রয়েছে। ফলে সমস্ত দিক বিচার করেই এই সিদ্ধান্ত। যাত্রীরাও অবশ্য মানছেন, বর্তমানে যেভাবে করোনা সংক্রমণ ছড়াচ্ছে তাতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প সে অর্থে কিছু নেই। আর গাড়ির সংখ্যা কমলে মেট্রোয় ভিড়ও কিছুটা কমবে। যা পরোক্ষভাবে সামাজিক দূরত্ব মানতে সাহায্য করবে বলেই মনে করছেন তাঁরা।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top