23/04/2021
আগরতলা, ২৩ এপ্রিল (হি.স.) : আগুনে পুড়ে ছাই অটোতে অগ্নিদগ্ধ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। তাঁর মৃত্যুর ঘটনায় ধোয়াসার সৃষ্টি হয়েছে। পুলিশের অনুমান, দুস্কৃতিকারীরা তাকে খুন করে অটোতে আগুন ধরিয়ে দিয়েছে। ধলাই জেলায় লংতরাই ভ্যালি মহকুমায় মনু থানাধীন জয়রাম পাড়া এলাকায় অটো চালক বাসু মালাকারর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, আজ সকাল সাড়ে আটটা নাগাদ জয়রাম পাড়ায় স্থানীয় জনগণ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অগ্নিদগ্ধ মৃতদেহ দেখতে পান। আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া অটোতে ওই মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে মনু থানায় খবর দেওয়া হয় এবং খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশের কথায়, আমবাসা টিআরটিসি পাড়ার বাসিন্দা বাসু মালাকার গতকাল থেকে নিখোঁজ ছিলেন। আমবাসা থানায় তার পরিবার গতকালই নিখোজ ডায়েরি লিপিবদ্ধ করেছে। আজ তার মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা, দুস্কৃতিকারীরা তাকে খুন করে অটোতে আগুন লাগিয়ে পালিয়ে গেছে। নির্জন পাহাড়ি এলাকা হওয়ায় কেউ বিষয়টি টের পাননি।
ত্রিপুরা : আগুনে পুড়ে ছাই অটো-তে অগ্নিদগ্ধ চালকের মৃতদেহ উদ্ধার
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















