News Flash

  • Home
  • Uncategorized
  • শনিবার থেকে শুরু ১৮ বছরের ঊর্ধ্বে কোভিড টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্তিকরণ
Image

শনিবার থেকে শুরু ১৮ বছরের ঊর্ধ্বে কোভিড টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্তিকরণ

কলকাতা, ২২ এপ্রিল (হি. স.) : ১৮ বছরের ঊর্ধ্বে করোনার টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্তিকরণ শুরু হবে ২৪ এপ্রিল। বৃহস্পতিবার একথা জানিয়েছেন ন্যাশনাল হেলথ অথরিটির চিফ এগ্‌জি‌কিউটিভ অফিসার আরএস শর্মা। কেন্দ্রীয় সরকারের ‘কোউইন’ অ্যাপ্লিকেশন বা পোর্টালের মাধ্যমে এই নাম নথিভুক্ত করা যাবে।

১৬ জানুয়ারি শুরু হওয়া টিকাকরণের প্রথম দফায় টিকা পেয়েছেন স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির কোভিড যোদ্ধারা। দ্বিতীয় দফায় ৪৫ বছরের বেশি বয়সিরা টিকা পাচ্ছেন। ১ মে থেকে ১৮ বছর বয়স হলেই টিকা নেওয়া যাবে তৃতীয় দফায়। 

শর্মা বলেন, ‘‘১৮ বছরের বেশি বয়সি সবাই টিকার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন কোউইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। ২৪ এপ্রিল থেকে শুরু হবে এই নথিভুক্তিকরণ। টিকাকরণ প্রক্রিয়া ও টিকা নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র একই থাকবে।’’

সোমবারে কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, শুধু মাত্র ১৮ বছরের কম বয়সিরা টিকা নিতে পারবেন না। সরকারি হাসপাতালে টিকা বিনামূল্যে দেওয়া হচ্ছে। তবে বেসরকারি হাসপাতাল এবং অন্য টিকা কেন্দ্র থেকে টিকা নিতে হবে নিজের খরচে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top