News Flash

  • Home
  • দেশ
  • বঙ্গে শুরু ষষ্ঠ দফার ভোট, রাহুল ও মুকুল-সহ অনেকেরই ভাগ্যপরীক্ষা
Image

বঙ্গে শুরু ষষ্ঠ দফার ভোট, রাহুল ও মুকুল-সহ অনেকেরই ভাগ্যপরীক্ষা

কলকাতা, ২২ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পাঁচ দফার ভোটগ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে বঙ্গে শুরু হয়েছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ। ষষ্ঠ দফায় রাজ্যের চারটি জেলার ৪৩টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। উত্তর দিনাজপুরের ৯, নদিয়ার ৯, পূর্ব বর্ধমানের ৮ এবং উত্তর ২৪ পরগনার ১৭টি আসন। বৃহস্পতিবার ভোটগ্রহণ চলছে পূর্ব বর্ধমান জেলার ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম এবং গলসিতে। এই দফাতেই ভোটদান হচ্ছে উত্তর ২৪ পরগনার বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, অশোকনগর, আমডাঙা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দহ, দমদম উত্তরে। বৃহস্পতিবার ভোটগ্রহণ হচ্ছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ ও ইটাহারে। ষষ্ঠ দফায় নদিয়ার ৯টি আসনে ভোটগ্রহণ চলছে, এই কেন্দ্রগুলি হল করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালিগঞ্জ, নাকাশিপাড়া, চাপরা, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ ও কৃষ্ণনগর দক্ষিণ।   

করোনা-আবহে এই ভোটগ্রহণ যথেষ্ট ঝুঁকিপূর্ণ। সকাল সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন মুকুল রায়, ভোটাধিকার প্রয়োগ করেছেন অর্জুন সিং এবং তাঁর ছেলে তথা ভাটপাড়া আসনের বিজেপি প্রার্থী পবন সিং। উত্তর ২৪ পরগনা জেলার কাঁচরাপাড়ায় কাঁচরাপাড়া মিউনিসিপ্যাল পলিটেকনিক হাইস্কুলের ১৪১ নম্বর পোলিং বুথে ভোট দিয়েছেন বিজেপির জাতীয় সহ-সভাপতি মুকুল রায়। অর্জুন সিং এবং তাঁর ছেলে পবন সিং ভোট ডয়েচেন উত্তর ২৪ পরগনার জগদ্দলের ১৪৪ নম্বর বুথে। সকাল সকাল ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের মধ্যেও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। 

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top