News Flash

  • Home
  • দেশ
  • শিশু ধর্ষিতা, খোঁজ নিয়ে মুঙ্গিয়াকামী থানায় গেলেন শিশু সুরক্ষা কমিশনের টিম
Image

শিশু ধর্ষিতা, খোঁজ নিয়ে মুঙ্গিয়াকামী থানায় গেলেন শিশু সুরক্ষা কমিশনের টিম

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ এপ্রিল৷৷ যৌন লালসায় ৬০ বছরের উধর্ে বৃদ্ধ দ্ধারা ৬ বছরেরব এক শিশুকন্যাকে ধর্ষণ কান্ডে ধর্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মুঙ্গিয়াকামি থানায় ছুটে যায় ত্রিপুরা রাজ্যের শিশু সুরক্ষা কমিশন এর চেয়ারপারসন নিলিমা ঘোষ সহ এক প্রতিনিধি দল৷উল্লেখ্য তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামি থানাধীন আঠারোটা পাহাড়ের ৩৬ মাইল এলাকায় গত সোমবার যৌন লালসা মেটাতে গিয়ে নিজের বৃদ্ধ বউয়ের কাছে হাতে নাতে ধরা পড়ে৷অভিযুক্ত বৃদ্ধর নাম ব্রজেন্দ্র দেববর্মা৷বাড়ি মুঙ্গিয়াকামি থানাধীন ৩৬ মাইল এলাকায়৷শিশু কন্যাকে ধর্ষন করার অভিযোগ নিয়ে বিকেলে মুঙ্গিয়াকামি থানায় দ্বারস্থ হয় ধর্ষিতার পিতা মাতা৷রাত আনুমানিক দশটা নাগাদ মামলা দায়ের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে মুঙ্গিয়াকামি থানার পুলিশ৷

মামলা নিয়ে তদন্ত সাপেক্ষে আটক করেছে সেই অভিযুক্ত ব্রজেন্দ্র দেববর্মকে৷অভিযুক্ত ব্রজেন্দ্র দেববর্মা কে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়৷ সংবাদে জানা যায় ৬ বছরের শিশু মেয়ে টি বাড়ির পাশে খেলা করছিল৷অভিযুক্ত সেই বৃদ্ধ শিশুটিকে জঙ্গলের ডেকে আনে৷পরে বাড়ির পার্শবর্তী জঙ্গলে মধ্যেই শিশুটিকে ধর্ষণ করেছে৷অভিযুক্ত সেই ব্রজেন্দ্র দেববর্মা স্ত্রী চাক্ষুষ দেখতে পায় সেই ঘটনা৷পরে এলাকাবাসীরা জানাজানি হতেই ছোট্ট মেয়েটিকে নিয়ে মা-বাবা নিয়ে মুঙ্গিয়াকমি থানার দ্বারস্থ হয়৷পুলিশ শিশুকন্যাটির কাছ থেকে বিস্তারিত ঘটনা জানেন৷এবং মেডিকেল টেস্ট করানো হয়৷ পুলিশ অভিযোগ ব্রজেন্দ্র দেববর্মা কে নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে৷


এদিকে অভিযুক্ত ধর্ষক ব্রজেন্দ্র দেববর্মা শাস্তির দাবি নিয়ে ত্রিপুরা রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নিলিমা ঘোষ মুঙ্গিয়াকামি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ধ্রুবজয় রিয়াং এর সাথে কথা বলেন৷নীলিমা ঘোষ এক সাক্ষাৎকারে জানান আগামী দিন যাতে করে এই ধরনের ধর্ষণ কাণ্ড যেন না হয় সে বিষয়ে বিভিন্ন সচেতনামূলক কর্মসূচি হাতে নিয়েছেন বলে তিনি জানান৷ তিনি এও জানান প্রশাসনিক তরফে যেন বর্বরোচিত ধর্ষণ কাণ্ডে জড়িত তাদের জন্য কঠোর থেকে কঠোর ব্যবস্থা করা হয়৷

Releated Posts

‘অভিলেখ পাতাল’ পোর্টালে ২০ কোটির বেশি ঐতিহাসিক নথি অনলাইনে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দেশের ইতিহাসকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে বড় পদক্ষেপ—ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়ার ‘অভিলেখ পাতাল’…

ByByNews Desk Apr 26, 2026

বঙ্গে কংগ্রেস কর্মী খুনে তৃণমূলের বিরুদ্ধে ‘সন্ত্রাসের রাজত্ব’-এর অভিযোগ রাহুলের

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসানসোলে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের হত্যাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 26, 2026

জনগণনার দায়িত্ব সবার, শুধু সরকারের নয়: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): জনগণনা শুধুমাত্র সরকারের কাজ নয়, বরং প্রত্যেক নাগরিকের দায়িত্ব—এ কথা উল্লেখ করে দেশবাসীকে ২০২৭…

ByByNews Desk Apr 26, 2026

কপিল সাঙওয়ান গ্যাংয়ের অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-গ্যাংস্টার স্কোয়াড (এজিএস) কপিল সাঙওয়ান ওরফে নান্দু গ্যাংয়ের সঙ্গে যুক্ত…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top