News Flash

  • Home
  • দিনের খবর
  • এডিসি নির্বাচনের ফলাফল নিয়ে বিজেপি রাজ্য কার্যলয়ে বৈঠক
Image

এডিসি নির্বাচনের ফলাফল নিয়ে বিজেপি রাজ্য কার্যলয়ে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণার পর বুধবার বিজেপির রাজ্য সদর কার্যালয়ে বিজেপি শীর্ষস্থানীয় নেতারা গুরুত্বপূর্ণ বৈঠক করেন৷


আগরতলা বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়৷ সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি মানিক সাহা, মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, রাজিব ভট্টাচার্য, আসামের সংগঠন মন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মা সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন৷সাংগঠনিক বৈঠকে সদ্য সমাপ্ত ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের ফলাফল এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়৷ স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের পর বিজেপির সাংগঠনিক বৈঠক নানা দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল৷ প্রসঙ্গত, গতকাল সিইএম সহ অন্য সাত সদস্য এডিসিতে শপথ গ্রহণ করেছেন৷ চেয়ারম্যান হয়েছেন জগদীশ দেববর্মা৷

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top