News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিশিল্ডের দাম জানাল সিরাম ইনস্টিটিউট
Image

কোভিশিল্ডের দাম জানাল সিরাম ইনস্টিটিউট

পুণে, ২১ এপ্রিল (হি.স.) : খোলা বাজারে করোনা টিকার দাম জানাল পুণের সিরাম ইনস্টিটিউট। বুধবার আদর পুনাওয়ালার সংস্থা জানায় রাজ্য সরকারকে কোভিশিল্ডের প্রতিটি ডোজের জন্য খরচ করতে হবে ৪০০ টাকা। অর্থাৎ দু’টি ডোজের জন্য লাগবে ৮০০ টাকা। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে কোভিশিল্ডের প্রতি ডোজের দাম ধার্য করা হয়েছে ৬০০ টাকা। তবে কেন্দ্রের জন্য আগের দামই বহাল থাকছে। কেন্দ্রীয় সরকার ১৫০ টাকা প্রতি ডোজ়েই ভ্যাকসিন পাবে। অর্থাৎ কেন্দ্রের চেয়ে বেশি দামে রাজ্য সরকারগুলিকে কোভিশিল্ড কিনতে হবে।

কেন্দ্র তৃতীয় দফার টিকাকরণে একাধিক বড় ঘোষণা করেছে। কার্যত বয়সবিধি তুলে নিয়ে পয়লা মে থেকে সকলের কাছে ভ্যাকসিন  পৌঁছে দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র সরকার। ওই দিন থেকে ১৮ বছরের ঊর্ধ্বে যে কোনও ব্যক্তি করোনা টিকা নেওয়ার জন্য যোগ্য। এ ছাড়াও রাজ্যগুলিকে সরাসরি ভ্যাকসিন নির্মাতাদের কাছে থেকে করোনা টিকা কেনার সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি খোলা বাজারেও টিকা আনার কথা জানিয়েছে কেন্দ্র। কিন্তু রাজ্যগুলি কত টাকায় ভ্যাকসিন কিনতে পারবে তা এতদিন জানা ছিল না। কেন্দ্র জানিয়েছিল আগে ভ্যাকসিনের দাম ঘোষণা করতে হবে ভ্যাকসিন নির্মাতাদের, তারপর রাজ্যগুলি টিকা কিনবে। সেই মত আজ ভ্যাকসিনের দাম জানাল সেরাম ইনস্টিটিউট।  রাজ্য সরকারগুলিকে ৪০০ টাকা দরে এবং বেসরকারি হাসপাতালকে ৬০০ টাকা দরে কোভিশিল্ড টিকা বিক্রি করবে তারা। যদিও কেন্দ্রীয় সরকারকে ১৫০ টাকা দরে ভ্য়াকসিন বিক্রি করবে সংস্থাটি। সেরামের তরফে আরও বলা হয়, “আগামী দু’মাস আমাদের উৎপাদনের ৫০ শতাংশ ভ্যাকসিন ভারত সরকারকে দেওয়া হবে। আর বাকি ৫০ শতাংশ রাজ্য ও বেসরকারি হাসপাতালগুলি পাবে।”

অন্যান্য দেশের তুলনায় ভারতে যে ভ্যাকসিনের দাম তুলনামূলক কম, সে কথাও তুলে ধরা হয় আদর পুনাওয়ালার সংস্থার তরফে। বলা হয়েছে, আমেরিকায় যেখানে ভ্যাকসিনের দাম ১৫০০ টাকা, রাশিয়া ও চিনে প্রতি ডোজের মূল্য ৭৫০ টাকা। সেখানে ভারতে কোভিশিল্ড অনেকটাই সস্তা।

উল্লেখ্য, বর্তমানে টিকাকরণের দ্বিতীয় দফায় ডোজপিছু ২৫০ টাকায় বেসরকারি হাসপাতালগুলিকে প্রতিষেধক প্রদান করা হচ্ছে। তার ফলে আমজনতাকে টিকার জন্য বাড়তি টাকা গুণতে হবে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top