News Flash

  • Home
  • প্রধান খবর
  • করোনার প্রকোপ : কাল থেকে পুর নিগম এলাকায় নাইট কারফিউ
Image

করোনার প্রকোপ : কাল থেকে পুর নিগম এলাকায় নাইট কারফিউ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ হঠাৎ করে করোনার প্রকোপ বৃদ্ধিতে বিশেষত পশ্চিম জেলায় করোনা আক্রান্তের সংখ্যা অত্যাধিক বেড়ে যাওয়ায় রাজ্য সরকার নাইট কারফিউ জারী করার চিন্তা ভাবনা করছে৷ করোনা মোকাবিলা নিয়ে আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সরকারী বাসভবনে মন্ত্রিসভার বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে৷ মূলত মন্ত্রিসভা রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি পর্যালোচনা করেছে৷ তাতে আগরতলা পুর নিগম এলাকায় নাইট কারফিউ জারী করা অত্যন্ত জরুরী বলে গুরুত্ব পেয়েছে৷


সূত্রের খবর আগামী বৃহস্পতিবার থেকে আগরতলা পুর নিগম এলাকায় নৈশকালীন কারফিউ জারী করা হবে৷ এক্ষেত্রে বিভিন্ন জনসভা এবং র্যালী করার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হবে৷ সূত্রের দাবি, খোলা আকাশের নীচে ২০০ জন এবং হল কিংবা কমিউনিটি সেন্টারে সর্বোচ্চ ১০০ জন একত্রিত হতে পারবেন৷ সিনেমা হলে সর্বোচ্চ ৫০ শতাংশ দর্শককে বিনোদনের অনুমতি দেয়া হবে৷ সূত্রের বক্তব্য, বিবাহ কিংবা সামাজিক অনুষ্ঠানে ১০০ জন এবং শেষকৃত্যে ২০ জনকে অংশ নেওয়ার অনুমতি দেয়া হবে৷


এদিকে, আগামীদিনে রাজ্যে সমস্ত পরীক্ষা বাতিলের পথে এগিয়েছে৷ করোনা পরিস্থিতি বিগড়ে যাওয়ায় জেআরবিটির পরীক্ষা বাতিল করা হয়েছে৷ আগামী ২৪ ও ২৫ এপ্রিল গ্রুপ ডি এবং গ্রুপ সি শূন্যপদে নিয়োগের জন্য পরীক্ষার সূচি নির্ধারিত ছিল৷
এদিকে, আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যাণ্ড জিবিপি হাসপাতালে কোভিড আক্রান্তদের চিকিৎসার প্রস্তুতি ও যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখতে স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা আজ আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যাণ্ড জিবিপি হাসপাতাল পরিদর্শন করেন৷ পরে সেখানে কোভিড-১৯ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে৷ সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা৷


সভায় প্রধান সচিব কোভিড আক্রান্তদের চিকিৎসার বিষয়ে বিস্তারিতভাবে খোঁজখবর নেন৷ এজিএমসি ও জিবিপি হাসপাতালে অি’জেন সিলিণ্ডার এবং ভেন্টিলেটরের যে ব্যবস্থা রয়েছে, তাতে আপৎকালীন পরিস্থিতিতেও যাতে কোনও সঙ্কট দেখা না দেয় সেই বিষয়ে কাজের অগ্রগতি সম্পর্কে বিশদভাবে আলোচনা হয়৷ চিকিৎসা ব্যবস্থা যাতে সুুচারুভাবে হয় তার জন্য খুঁটিনাটি সমস্ত বিষয় সম্পর্কে আলোচনার পর প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি৷


পাশাপাশি প্রধান সচিব জানান, কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসক, নার্স ও প্যারামেডিক্যাল স্টাফের কোনওরকম সঙ্কট যাতে না হয় তা নিশ্চিত রাখতে রাজ্য সরকার বদ্ধপরিকর৷ কোভিড রোগীদের চিকিৎসায় অর্থনৈতিক কোনও সঙ্কট নেই জানিয়ে তিনি এজিএমসি ও জিবিপি হাসপাতালের কত’পক্ষকে জরুরীভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দেন৷ হাসপাতালের সর্বস্তরের কর্মীরা দায়বদ্ধতা সহকারে, দায়িত্ব নিয়ে কাজ করবেন বলেও স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব প্রত্যাশা ব্যক্ত করেন৷ সভায় অর্থ দপ্তরের যুগ্ম সচিব ডাঃ বিশাল কুমার, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ শুভাশিস দেববর্মা, স্বাস্থ্য দপ্তরের যুগ্ম সচিব শুভাশিস দাস, জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুুপারিনটেনডেন্ট ডাঃ স’ব দেববর্মা সহ এজিএমসি ও জিবিপি হাসপাতালের এবং পূর্ত ও বিদ্যৎ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷ কিন্তু, আজ জেআরবিটির চেয়ারম্যান অদিতি মজুমদার জানিয়েছেন, পরবর্তী আদেশ জারী না হওয়া পর্যন্ত ওই পরীক্ষা স্থগিত রাখা হয়েছে৷

Releated Posts

তামিলনাড়ুতে ৩১তম দক্ষিণাঞ্চলীয় পরিষদের বৈঠকে সভাপতিত্ব অমিত শাহের

চেন্নাই, ২০ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার তামিলনাড়ুর মামল্লপুরমের কাছে কোভালমের একটি বেসরকারি বিলাসবহুল হোটেলে ৩১তম…

ByByNews Desk Aug 20, 2026

‘বন্দে মাতরম’ নিয়ে দুই স্তবকের অবস্থানই বহাল রাখবে কংগ্রেস, গান্ধী-নেতাজি-রবীন্দ্রনাথের প্রসঙ্গ টানল দল

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): ‘বন্দে মাতরম’ নিয়ে বিতর্ক তীব্র হওয়ার মধ্যেই বৃহস্পতিবার কংগ্রেস তাদের দীর্ঘদিনের অবস্থানের পক্ষে সওয়াল…

ByByNews Desk Aug 20, 2026

ভুয়ো খবর রুখতে সব কেন্দ্রীয় মন্ত্রকে কুইক রেসপন্স টিম গড়ার সিদ্ধান্ত কেন্দ্রের

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২০ আগস্ট : সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর, বিভ্রান্তিকর তথ্য এবং মিথ্যা প্রচারের মোকাবিলায় এবার…

ByBySandeep Biswas Aug 20, 2026

ভারতের উন্নয়নের যাত্রায় রাজীব গান্ধীরও গুরুত্বপূর্ণ অবদান ছিল: রাজনাথ সিং

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮২তম জন্মবার্ষিকীতে বৃহস্পতিবার তাঁকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top