News Flash

  • Home
  • Uncategorized
  • ঊর্ধ্বগমন অব্যাহত করোনার, বাতিল ইউজিসি নেট পরীক্ষা
Image

ঊর্ধ্বগমন অব্যাহত করোনার, বাতিল ইউজিসি নেট পরীক্ষা

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি. স.) :  ঊর্ধ্বগমন করোনার সংক্রমণ রুখতে একের পর এক পরীক্ষা বাতিল করছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। এবার আপাতত বাতিল হয়ে গেল ইউজিসি নেট পরীক্ষা। ২ মে হওয়ার কথা ছিল ইউজিসি নেট পরীক্ষা । শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক টুইট করে জানিয়েছেন নেট বাতিল হয়ে যাওয়ার কথা। ভবিষ্যতে পরীক্ষা কবে হবে সেদিন আপাতত ঠিক হয়নি। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, পরীক্ষার অন্তত ১৫ দিন আগে সে বিষয়ে জানিয়ে দেওয়া হবে।

বেড়ে চলা করোনা আবহে ইতিমধ্যেই  বাতিল হয়েছে আইসিএসই দশম শ্রেণির পরীক্ষা। আইসিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত হবে জুন মাসে। এর আগেও একাধিক পরীক্ষা বাতিল হয়েছে । প্রথমে মহারাষ্ট্র সরকার বোর্ডের দ্বাদশ ও দশম শ্রেণির পরীক্ষা বাতিল ঘোষণা করেছিল। তারপর শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ও উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা বাতিল ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর বাতিল হয় মেডিক্যাল স্নাতকোত্তর নিট পরীক্ষা। উল্লেখ্য, গত দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন  ১,৭৬১ জন। যা সর্বকালীন রেকর্ড। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ১৭০ জন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top