News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসির চেয়ারম্যান ও সিইএম সহ নব নির্বাচিত সদস্যরা শপথ নিলেন
Image

এডিসির চেয়ারম্যান ও সিইএম সহ নব নির্বাচিত সদস্যরা শপথ নিলেন

আগরতলা, ১৯ এপ্রিল (হি.স.)৷৷ ত্রিপুরায় এডিসি প্রধানের পদ থেকে নিজেকে দূরে রাখলেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেববর্মন৷ স্বশাসিত জেলা পরিষদের নেতা নির্বাচিত হয়েছেন পূর্ণচন্দ্র জমাতিয়া৷ আগামীকাল তিনি মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নেবেন৷ আগামীকাল অন্য নির্বাহী সদস্যরাও শপথ নেবেন৷ আজ চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন আইএনপিটি-র সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা৷ এদিন তিপ্রা মথা-র ১৮ জন নির্বাচিত প্রতিনিধি শপথ নিয়েছেন৷ কিন্তু নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদে শপথ গ্রহণ সমারোহ বয়কট করেছে বিজেপি৷ নতুন পরিষদে বিজেপি-র সদস্য রয়েছেন ৯ জন৷


প্রসঙ্গত, এডিসি নির্বাচনের শুরু থেকেই তিপ্রা মথা প্রধান প্রদ্যুত কিশোর দেববর্মনই মুখ্য নির্বাহী সদস্য পদের মূল দাবিদার ছিলেন৷ এমন-কি, নির্বাচনের ফলাফল ঘোষণার দিন তিনি সোজাসাপটা জানিয়েছিলেন, মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্বে অন্য কেউ আছেন বলে তিনি মনে করেন না৷ কিন্তু এখন তিনি ওই দায়িত্ব নেননি৷ বরং প্রশাসনিক সংস্কার কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন৷ ওই কমিটিতে আইএনপিটি সুপ্রিমো বিজয়কুমার রাঙ্খল থাকবেন বলে তাঁর দাবি৷


আজ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে নবনির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন৷ ত্রিপুরার রাজ্যপালের প্রতিনিধি হিসেবে প্রশাসক জিকে রাও ১৮ জন সদস্যকে শপথ পাঠ করিয়েছেন৷ রাজ্যপাল অস্থায়ী চেয়ারম্যান হিসেবে অনন্ত দেববর্মাকে দায়িত্ব দেন৷ তিনি চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন৷ আজ জেলা পরিষদের সদস্য রবীন্দ্র দেববর্মা চেয়ারম্যান হিসেবে জগদীশ দেববর্মার নাম প্রস্তাব করেন এবং চিত্তরঞ্জন দেববর্মা ওই প্রস্তাবের সমর্থন করেন৷ আজ পরিষদে বিরোধীরা ছিলেন না৷ তাই, চেয়ারম্যান পদে অন্য কোনও নামের প্রস্তাব আসেনি৷ তাই, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জগদীশ দেববর্মা চেয়ারম্যান নির্বাচিত হন৷
চেয়ারম্যান পদে দায়িত্ব নেওয়ার পর জগদীশবাবু মুখ্য কার্যনির্বাহী সদস্য পদে নেতা নির্বাচনের আহ্বান করেন৷ অনিমেষ দেববর্মা পূর্ণচন্দ্র জমাতিয়াকে মুখ্য কার্যনির্বাহী সদস্যের প্রস্তাব করেন এবং তিপ্রা মথা প্রধান প্রদ্যুত কিশোর দেববর্মা ওই প্রস্তাবে সমর্থন করেন৷ আগামীকাল মুখ্য কার্যনির্বাহী সদস্য পদে পূর্ণচন্দ্র জমাতিয়া এবং অন্য নির্বাহী সদস্যরাও শপথ নেবেন৷ এর পর বণ্টন করা হবে দফতর৷

আজ পূর্ণচন্দ্র জমাতিয়া ত্রিপুরাবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন৷ তিনি বলেন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করে আমাকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে৷ অত্যন্ত নিষ্ঠা, সততা এবং একাগ্রতার সাথে এই দায়িত্ব পালনে সচেষ্ট হব আমি৷ তিনি আশা প্রকাশ করে বলেন, এডিসি এলাকার মানুষ উন্নয়নের ছোঁয়া পাবেন, এমনই লক্ষ্য নিয়ে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত পরিষদ গঠন করব৷ তাঁর সাফ কথা, এডিসি-তে দুর্নীতির জন্য উন্নয়ন অধরা রয়ে গেছে৷ সুশাসন মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের প্রধান এবং একমাত্র উদ্দেশ্য হবে, দাবি করেন তিনি৷
এদিকে, প্রদ্যুত কিশোর দেববর্মন এডিসি-র মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে পূর্ণচন্দ্র জমাতিয়াকে বাছাই করা দলীয় সিদ্ধান্ত বলে দাবি করেছেন৷ তাঁর কথায়, এক ব্যক্তি এক পদ ওই নীতিতে আমরা বিশ্বাসী৷ তাই, মুখ্য কার্যনির্বাহী সদস্য হওয়ার বদলে প্রশাসনিক সংস্কার কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়া উচিত হবে বলে মনে করেছি৷ তাঁর দাবি, পূর্ণচন্দ্র জমাতিয়া শিক্ষিত, সৎ, সক্ষম, প্রাণচঞ্চল এবং স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন একজন নাগরিক৷ তিনি জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছেন৷ তাই আমার বিশ্বাস, এডিসি প্রধান হিসেবে একজন যোগ্য ব্যক্তির হাতেই দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে৷
এদিন তিনি দাবি করেন, ত্রিপুরা সরকারের সাথে একত্রিত হয়ে এডিসি এলাকার উন্নয়ন হোক চাইছি আমরা৷ সেই লক্ষ্যে সচ্ছ প্রশাসন গড়ে তোলার লক্ষ্য নিয়েছি৷ তাঁর সাফ কথা, গ্রেটার তিপ্রাল্যান্ড আমাদের একমাত্র লক্ষ্য৷ সেই লক্ষ্যে অবিচল আমরা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top