News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে জনতার হাতে আটক নেশা কারবারী
Image

বিশালগড়ে জনতার হাতে আটক নেশা কারবারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ এর আগেও আমরা বেশ কয়েকবার সংবাদ পরিবেশন করেছিলাম যে বিশালগড়ের বাঘা বাঘা নেশা কারবারিরা তাদের ব্যবসার ধরন বদল করেছে নিজেদের আড়ালে রেখে৷ ব্যবসার গতি বহাল রাখতে নিয়োগ করেছে কিছু এজেন্ট৷ এর মধ্যে বেশিরভাগই গরীব ও খেটে খাওয়া পরিবারের যুবক৷


অতিরক্ত মুনাফার লোভ দেখিয়ে বিশালগড় মহকুমার বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে৷ তাদের সকাল হলেই এসব হকাররা নেতাদের বাড়িতে গিয়ে নেশা সম্রাটদের বাড়িতে গিয়ে ভিড় জমায়৷ দিনের শেষে রাত দশটা নাগাদ বিক্রির অর্থ নিয়ে জমা দেয় মালিকের কাছে৷ বিক্রি করা ৩০ টাকা কমিশন নিয়ে হাসিমুখে ফিরে আসে৷ এইসব অবৈধ সরকারের এজেন্টরা সোমবার অপরাহেণ প্রকাশ্য দিবালোকে মাদক সামগ্রী বিক্রি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে এক হকার৷ ধৃত যুবকের নাম কালীচরণ শীল৷ বয়স আনুমানিক ৩০৷ বাড়ি বিশালগড় থানাধীন চেলিখলার পাল পাড়া এলাকায়৷ জানা গেছে নবীনগরের কুখ্যাত নেশা কারবারি মন্টুর ডাকে সারা দিয়ে এদিন বিশালগড়ের লস্কর চৌমুহনী ইন্দিরা চৌমুহনীতে মাদক সামগ্রী বিক্রি করতে গিয়েছিল৷ তার গতিবিধি দেখে সন্দেহ জাগে স্থানীয়দের মনে৷ এলাকার মানুষ তাকে ধরে জিজ্ঞাসা করে তল্লাশি চালিয়ে উদ্ধার করে ১২ গ্রাম ওজনের এক প্যাকেট ব্রাউন সুগার৷ পাওয়া গেছে কিছু খালি কৌটা৷উৎসুক জনতা তাকে একটি পিলারের সঙ্গে বেঁধে উত্তম-মধ্যম দেয়৷ পরে খবর পাঠিয়ে তুলে দেওয়া হয় বিশালগড় থানার পুলিশের হাতে৷ মঙ্গলবার কালীচরণ শীলকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top