ভুবনেশ্বর, ১৯ এপ্রিল (হি.স.): ওডিশায় লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। বিগত ২৪ ঘন্টায় (১৮ এপ্রিল) ওডিশায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪,৪৪৫ জন। ফলে ওডিশায় করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ লক্ষ ৭২ হাজার ৭০৩ জন। রাজ্যে নতুন করে মৃত্যু হয়েছে ৪ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৯৪৮।
সোমবার সকালে ওডিশা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় নতুন করে ৪,৪৪৫ জন সংক্রমিত হওয়ার পর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,৭২,৭০৩। এই সময়ে সুস্থ হয়েছেন ১,৩০৯ জন এবং ৪ জনের মৃত্যু হয়েছে। ওডিশায় ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৩,৪৬,১৩৪ জন এবং সক্রিয় রোগীর সংখ্যা ২৪,৫৬৮।

ওডিশায় মৃত্যু আরও ৪ জনের, করোনা-সংক্রমিত বেড়ে ৩,৭২,৭০৩
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

















