News Flash

  • Home
  • Uncategorized
  • বিলবাওকে হারিয়ে বার্সেলোনার সপ্তমবার কোপা দেল রে জয়, জোড়া গোল মেসির
Image

বিলবাওকে হারিয়ে বার্সেলোনার সপ্তমবার কোপা দেল রে জয়, জোড়া গোল মেসির

সেভিয়া, ১৮ এপ্রিল(হি.স.) : দীর্ঘ দু’বছরের খরা কাটিয়ে অবশেষে বার্সেলোনার ঘরে ঢুকল ট্রফি। বিলবাওকে ৪-০ গোলে হারিয়ে ৩১ বারের জন্য কোপা দেল রে চ্যাম্পিয়ন হল বার্সেলোনা। কাতালোনিয়া ক্লাবের হয়ে ডাচ কোচ রোনাল্ড কোম্যানের এটাই প্রথম ট্রফি। জোড়া গোল করে লিওনেল মেসি ক্লাবের হয়ে এদিন সপ্তমবারের জন্য জিতলেন কোপা দেল রে ট্রফি।


শনিরাতেও চেনা ছন্দে ধরা দিলেন লিও মেসি। যদিও মেগা ফাইনালে এদিন ৬০ মিনিট অবধি ম্যাচের গতিপ্রকৃতি দেখে বোঝার উপায় ছিল না বার্সেলোনার লড়াইটা শেষমেষ এতোটা সহজ হতে চলেছে। মাত্র ১২ মিনিটের ঝড়ে এদিন বার্সেলোনার সামনে উড়ে যায় অ্যাথলেটিক বিলবাও। ১৫ দিনের মধ্যে এই নিয়ে দু’বার কোপা দেল রে ট্রফি জয় থেকে বঞ্চিত হল তারা। গত ৩ এপ্রিল ২০২০ করোনার জেরে স্থগিত হয়ে যাওয়া কোপা দেল রে ফাইনালেও হারতে হয়েছিল তাদের। রিয়াল সোসিয়েদাদের কাছে ২০২০ কোপা দেল রে ফাইনালে ০-১ হেরেছিল বিলবাও। ৬০ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন গ্রিজম্যান। তিন মিনিট পরই দ্বিতীয় গোলটি আসে ফ্রেঙ্কি ডি জংয়ের হেড থেকে। এরপরই ৬৮ ও ৭২ মিনিটে পরপর গোল করে বিলবাওয়ের আত্মবিশ্বাসে ধস নামান মেসি। আর তাতেই বার্সার জার্সি গায়ে ৩৫ তম ট্রফি জয় নিশ্চিত করলেন তিনি। এনিয়ে ৩১বার কোপা দেল রে’র ইতিহাসে চ্যাম্পিয়ন হিসেবে খোদাই হয়ে থাকল বার্সেলোনার নাম।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top