News Flash

  • Home
  • Uncategorized
  • হায়দরাবাদের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচ জিতল মুম্বই ইন্ডিয়ান্স
Image

হায়দরাবাদের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচ জিতল মুম্বই ইন্ডিয়ান্স

চেন্নাই, ১৮ এপ্রিল(হি.স.) : তিন বোলারের দুরন্ত বোলিংয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচ জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স। ডেথ ওভারে দুরন্ত বোলিং জসপ্রীত বুমরাহ-ট্রেন্ট বোল্টের। মাঝের ওভারে আবার স্পিনের ভেলকি রাহুল চাহারের। মুম্বইয়ের দেওয়া ১৫১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ১৩ রান দূরে থেমে গেল হায়দরাবাদের ইনিংস। কাজে এল না বেয়ারস্টোর দুর্ধর্ষ ইনিংস কিংবা বিজয় শংকরের অলরাউন্ড পারফরম্যান্সও।


টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। কুইন্টন ডি’কককে সঙ্গে নিয়ে শুরুটাও বেশ ভাল করেছিলেন। শুরুটা কিছুটা ঢিমেতালে করলেও ধীরে ধীরে স্বমহিমায় ফিরতে শুরু করেন রোহিত। তবে ২৫ বলে ৩২ রান করার পরই আউট হয়ে যান মুম্বই অধিনায়ক। তবে তার আগেই অবশ্য একটি রেকর্ডও গড়ে ফেলেন। আইপিএলে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড গড়লেন রোহিত (২১৭)। ভাঙলেন আবার চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (২১৬) রেকর্ড।


১৫১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা ভাল করেছিল হায়দরাবাদও। প্রথম উইকেটে ৬৭ রান যোগ করেন ওয়ার্নার-বেয়ারস্টো জুটি। সেসময় বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছিলেন জনি বেয়ারস্টো। সবাই মনে করছিলেন হাসতে হাসতে ম্যাচ জিতে যাবে হায়দরাবাদ। কিন্তু ২২ বলে ৪৩ রান করে আউট হন এই ইংরেজ ব্যাটসম্যান। তবে তার আগে মারেন তিনটি চার এবং চারটি ছয়। বেয়ারস্টো আউট হতেই অবশ্য ধীরে ধীরে ম্যাচে ফেরে মুম্বই। মাত্র ২ রান করেই আউট হয়ে যান মনীশ পাণ্ডে। এরপর ওয়ার্নারকে (৩৬) দুরন্ত রান আউট করেন হার্দিক পাণ্ডিয়া। আর হায়দরাবাদ অধিনায়ক ফিরতেই ম্যাচে পুরোপুরি জাঁকিয়ে বসে মুম্বই। এদিনও ডেথ ওভারে সেরকমই বল করলেন বুমরাহ-বোল্টরা। তাই শেষপর্যন্ত কাজে এল না ব্যাট হাতে বিজয় শংকরের দুরন্ত লড়াইও। শেষপর্যন্ত ১৩৭ রানেই থামল ওয়ার্নারদের ইনিংস। চাহার বাদে বোল্টও এদিন তিনটি উইকেট পান। এই হারের ফলে টুর্নামেন্টে এখনও পর্যন্ত জয় অধরাই রইল সানরাইজার্স হায়দরাবাদের।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top