News Flash

  • Home
  • Uncategorized
  • রায়পুরের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ রাহুল গান্ধীর
Image

রায়পুরের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ রাহুল গান্ধীর

রায়পুর, ১৮ এপ্রিল(হি.স.) : ছত্তিশগড়ের রায়পুরের কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী । রবিবার তিনি টুইটারে ঘটনার দুঃখপ্রকাশ করে লিখেছেন, রায়পুরের হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা খুবই দুঃখজনক। মৃতদের পরিবারের প্রতি স্বজন হারানোর বেদনায় সমব্যথী। তিনি মৃতদের পরিবারের এই সংকটময় সময়ে ছত্তিশগড় সরকারকে পাশে দাঁড়ানোর আবেদনও জানিয়েছেন।


প্রসঙ্গত, শনিবার সন্ধে নাগাদ রায়পুরের কোভিড হাসপাতালটিতে আগুন লেগে অন্তত ৫ জন করোনা রোগী মারা যান। ওই হাসপাতালে ৫০ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট না হলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সারকিটের কারণেই ওই অগ্নিকাণ্ড। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top