News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে বর্ষা এ বছর স্বাভাবিক পরিমাণে হবে : আইএমডি
Image

দেশে বর্ষা এ বছর স্বাভাবিক পরিমাণে হবে : আইএমডি

নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.): দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ুর সৌজন্যেই দেশে ৭৫ শতাংশের বেশি বৃষ্টিপাত হয়, স্বস্তির খবর হল, এ বছর বর্ষার পরিমাণ দেশে স্বাভাবিকই হবে। শুক্রবার ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) এমনটাই জানিয়েছে। জুন থেকে সেপ্টেম্বর চার-মাস ব্যাপী আবহাওয়ার পূর্বাভাসে কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব এম রাজীবন জানিয়েছেন, চলতি বছরে স্বাভাবিকের ৯৮ শতাংশ পর্যন্ত বৃষ্টি হতে পারে।


ভূবিজ্ঞানবিজ্ঞান মন্ত্রকের সচিব এম রাজীবন জানিয়েছেন, ওডিশা, ঝাড়খন্ড, পূর্ব উত্তর প্রদেশ ও অসমে স্বাভাবিকের থেকে একটু কম হবে বৃষ্টি। কিন্তু, দেশের বাকি অংশে স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এম রাজীবন জানিয়েছেন, দেশের জন্য অত্যন্ত ভালো খবর। কৃষিতেও সহায়তা করবে বর্ষা। ভারতের বিপুল কৃষিক্ষেত্র নির্ভর করে থাকে বৃষ্টিপাতের উপর। গত দু’বছর ধরে দেশের বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক থাকায় কৃষি অর্থনীতিকে কোনও বিপদের মুখে পড়তে হয়নি। এই বছরও সেই ধারাই বজায় থাকতে পারে বলে জানানো হয়েছে। বিগত দু’টি বর্ষার মরশুমে স্বাভাবিকই বৃষ্টি হয়েছে দেশে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top