News Flash

  • Home
  • Uncategorized
  • ফের করোনায় আক্রান্ত মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব
Image

ফের করোনায় আক্রান্ত মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব

আগরতলা, ১৪ এপ্রিল (হি.স.)৷৷ মুখ্যমন্ত্রী-জায়া নীতি দেব ফের করোনায় আক্রান্ত হয়েছেন৷ আজ বুধবার সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন তিনি৷ সাথে সকলকে করোনা অতিমারীর নয়া স্ট্রেইন থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছেন৷ প্রায় ৮ মাস আগে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন৷ তখন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও একান্তবাসে কাটিয়েছিলেন৷ কিন্তু এবার মুখ্যমন্ত্রীও করোনায় আক্রান্ত হওয়ায় তিনি নিজেই আইসোলেশনে রয়েছেন৷


তিনি বলেন, করোনার নতুন স্ট্রেইনের খুব দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রয়েছে৷ তবে, মৃত্যুর হার এই সংক্রমণের ফলে কম বলেই তিনি মনে করছেন৷ কিন্তু করোনা-র নতুন স্ট্রেইনে আক্রান্ত মানুষের শরীরকে প্রচণ্ড জ্বর কাবু করে ফেলে এবং অন্তত ৯ থেকে ১০ দিন তাঁরা জ্বারে ভুগেন৷ এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় মারাত্মক প্রভাব পড়ে৷ তিনি বলেন, করোনা-র নতুন স্ট্রেইনের সংক্রমণ শরীরে প্রচণ্ডা ব্যথার অনুভূতি নিয়ে আসে৷ তাই, সুরক্ষিত থাকার জন্য সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করুন৷ তাঁর পরামর্শ, সকলে করোনা-র প্রতিষেধক গ্রহণ করুন৷ তিনি বলেন, ৮ মাসের মধ্যে পুনরায় করোনা আক্রান্ত হয়েছি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top