কলকাতা, ১০ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গে শনিবার বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় বিপুল সংখ্যক ভোটদানের আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ভোটদাতাদের উদ্দেশে টুইটে মমতা লিখেছেন, “আমি বাংলার সকল মা, ভাই ও বোনেদের আবেদন করব, সকলে আজ বিপুল সংখ্যায় নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন।”
এদিকে, এ দিন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় প্রমাণ হিসাবে এক মিনিটের একটি ভিডিও যুক্ত করে অভিযোগ করেছেন, ভোটের মুখে বজবজে সিআরপিএফ তৃণমূলের শিবির ভেঙে দিচ্ছে। প্রশ্ন করেছেন, এটা কি অমিত শাহ বা রাজ্য বিজেপি-র মদতে হচ্ছে? এ ব্যাপারে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

চতুর্থ দফার নির্বাচন : ভোট দেওয়ার আর্জি মমতার, অভিযোগ পার্থর
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















