News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে জলে ডুবে শিশুর মৃত্যু, শোকস্তব্ধ এলাকা
Image

ধর্মনগরে জলে ডুবে শিশুর মৃত্যু, শোকস্তব্ধ এলাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ সাত সকালে জলে ডুবে ৭ বছরের শিশুর মৃৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ধর্মনগর থানা রোড এলাকায়৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানা রোড এলাকায় শুক্রবার সাতসকালে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে সাত বছরের এক শিশুর৷ জানা গেছে বাড়ির লোকজনদের অলক্ষ্যে ও অসাবধানতার কারনে পাশের বাড়ির এক পুকুরে পড়ে যায় ৭বছরের শিশুটি৷ শিশুটির নাম সমৃদ্ধ দাস৷ পিতার নাম সূদীপ দাস৷


বেশ কিছুক্ষণ ধরে শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন৷ খুঁজতে গিয়ে পরিবারের লোকজনেরা শিশুটিকে পাশের বাড়ির পুকুরের জলে পড়ে থাকতে দেখেন৷ সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপতালে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন৷ জলে ডুবে শিশুর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর জেলা হাসপাতালে ছুটে আসে৷ এব্যাপারে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করেছে পুলিশ৷ এদিকে ময়নাতদন্তের পর শিশুর মৃতদেহ টি পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়েছে৷

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top