News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎ স্পষ্টে ৩ তলার ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, আহত এক
Image

বিদ্যুৎ স্পষ্টে ৩ তলার ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, আহত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারে নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন তালার উপর থেকে নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শ্রমিকের৷ শুক্রবার দুপুর নাগাদ রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারে একটি দালান বাড়িতে নির্মাণ কাজ করার সময় তিন তালার উপরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শ্রমিকের৷ মৃত শ্রমিকের নাম জয় দাস৷ আরো এক শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছে৷


ঘটনার পর পরই স্থানীয় লোকজন ছুটে আসেন৷ খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷ দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে ঘটনাস্থল থেকে দুই জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এক শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন৷ অপর এক শ্রমিকের চিকিৎসা চলছে৷ উল্লেখ্য যে বাড়িতে নির্মাণ কাজ চলছিল সেই বাড়ির পাশ দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার বয়ে গেছে৷ কাজ করার সময় সেই বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসার ফলে তিন তালার উপর থেকে নিচে পড়ে যায় শ্রমিক৷ তাতেই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে৷রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় বহুতল বাড়ির ঘর নির্মাণ কাজ চললেও শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে নির্মাণকারী সংস্থা কিংবা সংশ্লিষ্ট বাড়ির মালিক কোন ধরনের পদক্ষেপ নিচ্ছেন না৷ সে কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top