News Flash

  • Home
  • Uncategorized
  • মমতা-শুভেন্দু দু’জনেরই কমিশনের চিঠির জবাব দেওয়া উচিত, বললেন শাহ
Image

মমতা-শুভেন্দু দু’জনেরই কমিশনের চিঠির জবাব দেওয়া উচিত, বললেন শাহ

কলকাতা, ৯ এপ্রিল (হি. স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী—দু’জনের বিরুদ্ধেই উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ রয়েছে। দু’জনকেই নোটিস দিয়েছে নির্বাচন কমিশন।  সেই নোটিস নিয়ে এখনও পর্যন্ত শুভেন্দুবাবু কোনও মন্তব্য করেননি। তৃণমূলনেত্রী বলেছেন, ‘‘একটা কেন ১০টা নোটিস ধরালেও আমার কিছু এসে যায় না।’’ শনিবার সেই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, ‘‘দু’জনেরই উচিত নোটিশের জবাব দেওয়া।’’

নন্দীগ্রামের ভোটের দিন মমতাকে ‘বেগম’ বলেছিলেন শুভেন্দু। তারপরেই শুভেন্দুবাবুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় তৃণমূল। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থীর অবমাননা করে শুভেন্দু নির্বাচনী বিধি ভঙ্গ করছেন বলে অভিযোগ ছিল তৃণমূলের। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার শুভেন্দুবাবুকে নোটিস পাঠায় কমিশন। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল শুভেন্দুকে। সেই চিঠি জমা পড়েছে কি না, তা কমিশন সূত্রে জানা যায়নি।

তবে বুধবারই মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেয় কমিশন। ভোটের প্রচারে হিন্দু-মুসলিম মেরুকরণ তৈরির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বৃহস্পতিবারই মমতা এ নিয়ে জনসভা থেকেই জানিয়েছেন, কমিশনের নোটিসে তাঁর কিছু এসে যায় না। এর পরে শুক্রবারও কমিশন একটি নোটিস পাঠিয়েছে মমতাকে। গত ২৮ মার্চ এবং ৭ এপ্রিল প্রচার সভা থেকে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে মন্তব্যের জেরেই এই নোটিস বলে কমিশন সূত্রে খবর। বৃহস্পতিবার নোটিস ধরানো হয় তৃণমূল নেত্রীকে। শনিবার সকাল ১১টার মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। অন্যথায়, ভারতীয় দণ্ডবিধির ১৮৬ (সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া), ১৮৯ সরকারি কর্মীকে হুমকি এবং ৫০৫ (সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টিতে ইন্ধন জোগানো) ধারায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে কমিশন।

প্রসঙ্গত, উত্তরবঙ্গে প্রচারে গিয়ে মমতা বলেন, ‘‘সিআরপিএফ যদি গন্ডগোল করে, মেয়েদের একটা দল মিলে ওদের ঘেরাও করে রাখবেন। আর একটা দল ভোট দিতে যাবেন। শুধু ঘেরাও করে রাখলে ভোট দেওয়া হবে না। তাই ভোট নষ্ট করবেন না। ৫ জন ঘেরাও করবেন। ৫ জন ভোট দেবেন।’’ শুক্রবার কলকাতায় সাংবাদিক বৈঠকে এই বিষয়ে তাঁর মত জানতে চাওয়া হলে অমিত শাহ বলেন যে, ‘‘দু’জনেরই কমিশনের নোটিসের জবাব দেওয়া উচিত।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top