News Flash

  • Home
  • Uncategorized
  • চতুর্থ দফার ভোটে শহরে থাকছে ৯০ কোম্পানি বাহিনী ও ৪ হাজার পুলিশ
Image

চতুর্থ দফার ভোটে শহরে থাকছে ৯০ কোম্পানি বাহিনী ও ৪ হাজার পুলিশ

কলকাতা, ৯ এপ্রিল (হি.স.) : আগামীকাল শনিবার রাজ্য বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব।  ওইদিন রাজ্যের পাঁচ জেলার মোট ৪৪ টি আসনে ভোটগ্রহণ পর্ব চলবে।  এর মধ্যে রয়েছে কলকাতা পুলিশ এলাকার যাদবপুর, টালিগঞ্জ, কসবা, বেহালা পূর্ব এবং বেহাল পশ্চিমের পাঁচটি বিধানসভা কেন্দ্র। এছাড়া রয়েছে মেটিয়াবুরুজ ও ভাঙড় বিধানসভা কেন্দ্রের ভোটও। এই সমস্ত কেন্দ্র পড়ছে কলকাতা পুলিশের ছ’টি ডিভিশনের ২৫টি থানা এলাকায়।
শনিবারের বিধানসভা কেন্দ্রগুলির মোট ভোটগ্রহণ কেন্দ্র ৭২১টি এবং বুথের সংখ্যা ২৩৪৩টি। প্রতিটি বুথের দায়িত্বে থাকছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। শহরে এই মুহূর্তে রয়েছে ১০২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে ৯০ কোম্পানিকে শনিবারের ভোটে ব্যবহার করা হবে। কিউআরটি এবং বুথ ছাড়া লালবাজার এবং সংশ্লিষ্ট ডিভিশনগুলিতে তিন সেকশন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। ‘কুইক রেসপন্স টিম’-এর (কিউআরটি) দায়িত্ব থাকছে কেন্দ্রীয় বাহিনীর হাতে। প্রতিটি কিউআরটিতে কলকাতা পুলিশের এক জন করে অফিসার থাকবেন। আজ শুক্রবার থেকেই কিউআরটি-র মতোই এলাকায় টহল দেবে কলকাতা পুলিশের ১২৩টি ‘সেক্টর মোবাইল’ এবং ৭৫টি ‘আরটি মোবাইল’ ভ্যান। থানার অফিসার নিয়ে তৈরি হয়েছে ‘আরটি মোবাইল’ বাহিনী। প্রতিদিন দুই শিফটে ওই বাহিনীর চার সদস্য থানা এলাকার বিভিন্ন সংবেদনশীল জায়গা ঘুরবেন। আবার শান্তিপূর্ণ ভোট করতে আজ শুক্রবার থেকেই প্রস্তুতি শুরু হচ্ছে।
লালবাজার সূত্রের খবর, শনিবার কলকাতা পুলিশের প্রায় চার হাজার সদস্যকে ভোটের কাজে লাগানো হবে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top