News Flash

  • Home
  • Uncategorized
  • ভ্যাকসিনের ঘাটতি সমস্যা, উৎসব মোটেও নয় : রাহুল গান্ধী
Image

ভ্যাকসিনের ঘাটতি সমস্যা, উৎসব মোটেও নয় : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): করোনা-মহামারীকে রুখতে ৪ দিন ব্যাপী ‘টিকা উৎসব’-এর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে এ বার তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুলের মতে, যে ভাবে সংক্রমণ বেড়ে চলেছে, তাতে টিকার ঘাটতিতে ঘোর সঙ্কট দেখা দিয়েছে, যা কখনওই ‘উৎসব’ হতে পারে না। শুক্রবার রাহুল গান্ধী টুইট করে লিখেছেন, ‘করোনা সঙ্কটে ভ্যাকসিনের ঘাটতি অতিগম্ভীর সমস্যা, উৎসব মোটেও নয়। এমন পরিস্থিতিতে নিজের দেশের মানুষকে বিপদে ফেলে বিদেশে টিকা রফতানির সিদ্ধান্ত কি সঠিক? কোনও রকম পক্ষপাতিত্ব ছাড়াই সব রাজ্যকে সাহায্য করা উচিত কেন্দ্রীয় সরকারের। একজোট হয়ে মহামারীকে হারাতে হবে আমাদের।”
উল্লেখ্য, দেশে ক্রমবর্ধমান করোনা-সংক্রমণ নিয়ে বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে ১১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল—এই ৪ দিন ধরে ‘টিকা উৎসব’ পালনের কথা বলেন তিনি। বয়সসীমা মেনে এই সময়ের মধ্যে যত বেশি সম্ভব টিকাকরণে জোর দিতে বলেন প্রধানমন্ত্রী। এই ‘টিকা উৎসব’ নিয়েই শুক্রবার খোঁচা দিয়েছেন রাহুল গান্ধী। বিভিন্ন দেশে ইতিমধ্যেই টিকা পাঠিয়েছে ভারত সরকার। শুক্রবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, “এখনও পর্যন্ত ৮৪টি দেশে ৬.৪৫ কোটি টিকার ডোজ রফতানি করেছি আমরা। যার মধ্যে অনুদান হিসেবে ৪৪টি দেশকে ১.০৫ কোটি ডোজ, বাণিজ্যিক চুক্তি হিসেবে ২৫টি দেশকে ৩.৫৮ কোটি ডোজ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স ফেসিলিটির মাধ্যমে ৩৯টি দেশকে ১.৮২ কোটি ডোজ।”

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top