News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারী জায়গা জবরদখলের অভিযোগ উঠল বন দপ্তরের আধিকারীকের বিরুদ্ধে
Image

সরকারী জায়গা জবরদখলের অভিযোগ উঠল বন দপ্তরের আধিকারীকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ সরকারি খামারের জায়গা বলপূর্বক দখল করার অভিযোগ উঠল বনদপ্তরের অফিসারের বিরুদ্ধে৷ জবর দখলকারীর নাম মিঠুনদাস৷ তিনিচড়িলাম বনদপ্তর্রে অফিসার৷ সরকারি খামারের জমি জবর দখলের অভিযোগ উঠেছে৷ ঘটনা বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভা দেবীপুর সরকারি গো প্রজনন খামারে৷ সরকারি খামারের পক্ষ থেকে উপ অধিকর্তা এবং দপ্তরের অধিকর্তার নিকট লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে৷
অন্যদিকে দেবীপুর খামারের সরকারি কর্মচারী সংঘের সম্পাদক বিজয় ভৌমিক লিখিতভাবে দপ্তর এবং দপ্তরের অধিকর্তার নিকট সেই নালিশ জানান৷

ঘটনার বিবরণে জানা যায় কমলাসাগর দেবীপুর সরকারি খামারের হাঁসের খামারের পাশে একটি বনভোজনের স্পট রয়েছে৷ সেই বনভোজনের পাশেই শতাধিক কানি জায়গা রয়েছে খামারের৷সেই খালি জায়গা আচমকা চড়িলাম বনদপ্তর্রে অফিসার কারো সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে সেই জায়গা জবরদখল করে নেন৷


পরবর্তী সময়ে খামারের উপ অধিকর্তা জিজ্ঞেস করলেও বনদপ্তর্রে অফিসার মিঠুন দাস তাদের কথায় কর্ণপাত করেনি বলে অভিযোগ৷ এখন প্রশ্ণ হলো সরকারি খামারের জায়গা কি করে একজন অফিসার কারো সাথে যোগাযোগ না করে দখল করেনেয়৷ তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ যদিও মিঠুন দার্সে বিরুদ্ধে খামারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে৷এদিকে জানা যায় বনদপ্তরের অফিসার মিঠুন দার্সে বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে৷ বলপূর্বক জায়গা দখল করে সেই জায়গার মধ্যে কিছু গাছ লাগিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া তার মূল লক্ষ্য৷ এখন দেখার বিষয় সরকারি খামারের জায়গা কাউকে না জানিয়ে দখল করার পরিপ্রেক্ষিতে ডক্টর এবং দপ্তরের মন্ত্রী কি ভূমিকা নেন৷

Releated Posts

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top