News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন শচিন তেন্ডুলকর
Image

করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন শচিন তেন্ডুলকর

মুম্বই, ৮ এপ্রিল (হি.স.):  করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মাস্টার ব্লাস্টার শচিন তেন্ডুলকর । বৃহস্পতিবার বাড়ি ফেরার কথা নিজেই জানান শচিন । বলেন, আমি এইমাত্র হাসপাতাল থেকে বাড়ি ফিরেছি এবং পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বিশ্রাম ও আইসোলেশনে থাকব।

গত ২৭ মার্চ সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে তেন্ডুলকর অনুরাগীদের জানান যে, তিনি করোনা সংক্রমণের শিকার হয়েছেন। পরে গত ২ এপ্রিল টুইটারেই তেন্ডুলকর জানিয়েছিলেন যে, ডাক্তারদের পরামর্শ মত তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। অবশেষে বৃহস্পতিবার পুনরায় টুইট করেই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবর জানিয়ে দেন তেন্ডুলকর।

আজ টুইটে শচিন লেখেন, ‘আমি এইমাত্র হাসপাতাল থেকে বাড়ি ফিরেছি এবং পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বিশ্রাম ও আইসোলেশনে থাকব। আপনাদের শুভকামনা ও প্রার্থনার জন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই। সত্যিই কৃতজ্ঞ।’

তেন্ডুলকর টুইটে কৃতজ্ঞতা জানান মেডিক্যাল স্টাফদেরও। তিনি লেখেন, ‘আমি সর্বদা কৃতজ্ঞ থাকব সমস্ত মেডিক্যাল স্টাফদের কাছে যাঁরা আমার যথাযথ যত্ন নিয়েছেন এবং এমন কঠিন সময়ে অক্লান্তভাবে সারা বছর ধরে কাজ করে যাচ্ছেন।’

শছিন চিন ছাড়াও এবছর রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নেওয়া আরও তিন প্রাক্তন ভারতীয় তারকা করোনা আক্রান্ত হওয়ার খবর জানান সোশ্যাল মিডিয়ায়। সচিনের সঙ্গে একই দিনে করোনা পজিটিভ চিহ্নিত হওয়ার কথা ঘোষণা করেন ইউসুফ পাঠান। পরের দিনে এস বদ্রিনাথের করোনা রিপোর্ট পজিটিভ আসে। শেষে ইরফান পাঠান টুইট করে জানান, তাঁর রিপোর্টও পজিটিভ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top