News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে মাস্ক না পরলে সর্বাধিক এক লাখ জরিমানা হতে পারে, কঠোর পথে হাঁটল প্রশাসন
Image

বাংলাদেশে মাস্ক না পরলে সর্বাধিক এক লাখ জরিমানা হতে পারে, কঠোর পথে হাঁটল প্রশাসন

ঢাকা, ৭ এপ্রিল (হি. স.) :  করোনাভাইরাসের সংক্রমণ ক্রমাগত উধ্বমুখী বাংলাদেশে। কিন্তু করোনা বিধি মানছেন না আমজনতা। তাই এবার সংক্রমণ ঠেকাতে কঠোর পথেই হাঁটল প্রশাসন। মাস্ক না পরলে সর্বাধিক এক লাখ জরিমানা হতে পারে বলে সাধারণ মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সরকারি নির্দেশ অমান্য করলে আইন লঙ্ঘনকারীকে ২০১৮ সালের ‘সংক্রামক রোগ আইন’-এর মুখোমুখি হতে হবে বলে জানানো হয়েছে।

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেলাগাম হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই সোমবার থেকে দেশজুড়ে সাতদিনের লকডাউন জারি হয়েছে।  সেইসঙ্গে মাস্ক পরা বাধ্যতামূলক করেছিল সরকার। শুধু তাই নয় অকারণে রাস্তায় ঘোরাঘুরি না করারও অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু লকডাউনের প্রথম দিনেই কার্যত সরকারি নির্দেশ লঙ্ঘনের ঘটনা ঘটে। ফলে কঠোর পথে হেঁটে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ ও র্যাাব। গোটা দেশেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি আদেশ অমান্যকারীদের শাস্তি দেওয়া হচ্ছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top