News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয় ভূমিকা নিন সমস্ত নাগরিক : পওয়ার
Image

করোনার বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয় ভূমিকা নিন সমস্ত নাগরিক : পওয়ার

মুম্বই, ৭ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসের টিকার দ্বিতীয় দফার ডোজ নিলেন এনসিপি প্রধান শরদ পওয়ার। কিছু দিন আগেই গলব্লাডারে সফল অস্ত্রোপচার হয়েছে শরদ পওয়ারের, আগেই নিয়েছিলেন করোনার প্রথম দফার টিকা, বুধবার বিশ্ব স্বাস্থ্য দিবসে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় দফার ডোজ নিয়েছেন এনসিপি প্রধান শরদ পওয়ার। এদিন টিকা নেওয়ার পর, করোনার বিরুদ্ধে লড়াইয়ে সমস্ত নাগরিককে সক্রিয় ভূমিকা নেওয়ার অনুরোধ জানিয়েছেন এনসিপি প্রধান।

শরদ পওয়ার নিজের টুইটার হ্যান্ডেলে টিকা নেওয়ার ছবি আপলোড করে লিখেছেন, “বুধবার সকালে কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছি। চিকিৎসক লাহানে এবং তাঁর মেডিক্যাল টিমকে অনেক ধন্যবাদ। কাকতালীয়ভাবে, বুধবার বিশ্ব স্বাস্থ্য দিবস, এই দিন সমস্ত নাগরিকের কাছে অনুরোধ করছি, যত দ্রুত সম্ভব টিকা নিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয় ভূমিকা নিন।”

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top