News Flash

  • Home
  • Uncategorized
  • রেপো রেট ফের অপরিবর্তিত, ৩.৩৫ শতাংশেই থাকল রিভার্স রেপো রেট
Image

রেপো রেট ফের অপরিবর্তিত, ৩.৩৫ শতাংশেই থাকল রিভার্স রেপো রেট

মুম্বই, ৭ এপ্রিল (হি.স.): রেপো রেট পুনরায় অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই), অপরিবর্তিত রাখা হয়েছে রিভার্স রেপো রেটও। এই নিয়ে টানা পাঁচ-বার পলিসি রেট স্থিতিশীল অবস্থায় রাখল আরবিআই। অপরিবর্তিত থাকার পর বর্তমানে রেপো রেট ৪ শতাংশ এবং রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশ। বুধবার আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, সুবিধাজনক অবস্থান বজায় রাখার জন্য রেপো রেট ৪ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। 

একইসঙ্গে আরবিআই গভর্নর জানিয়েছেন, কোভিড সংক্রমণের সাম্প্রতিক বৃদ্ধি অর্থনীতিকে চাঙ্গা (ইকোনমিক গ্রোথ রিকোভারি) করার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি করেছে। পর্যাপ্ত লিকুইডিটির সঙ্গে মার্কেটকে সাপোর্ট করবে আরবিআই। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস আরও জানিয়েছেন, “২০২১-২২ অর্থবর্ষের জন্য প্রকৃত জিডিপি গ্রোথ ১০.৫ শতাংশ ধরা হয়েছে।” ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আরবিআই ক্রমাগত ব্যবস্থা নিতে থাকবে, সে কথাও জানিয়েছেন শক্তিকান্ত দাস।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top