News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরার মুখ্যমন্ত্রী করোনা-আক্রান্ত, বাড়িতেই আইসোলেশনে বিপ্লব কুমার দেব
Image

ত্রিপুরার মুখ্যমন্ত্রী করোনা-আক্রান্ত, বাড়িতেই আইসোলেশনে বিপ্লব কুমার দেব

আগরতলা, ৭ এপ্রিল (হি.স.): ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা-র দ্বিতীয় ঢেউ-এ হাই প্রোফাইল-দের মধ্যে ত্রিপুরায় মুখ্যমন্ত্রীই প্রথম শিকার হয়েছেন। গতকালই এডিসি নির্বাচন সমাপ্ত হয়েছে। আজ তাঁর করোনা আক্রান্তের ঘটনায় খুবই চিন্তাজনক বলেই মনে করা হচ্ছে। কারণ, ত্রিপুরায় এখন সারা দেশের সঙ্গে পাল্লা দিয়ে হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

আজ এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আজ আমার কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তাই, চিকিত্সক-দের পরামর্শ মেনে নিজেকে বাড়িতেই আইসোলেশন-এ রেখেছি। তিনি সকল-কে করোনা-র সমস্ত বিধি মেনে চলার আবেদন জানিয়েছেন। সাথে সকলকে সুরক্ষিত থাকার উপদেশ দিয়েছেন। ত্রিপুরা-র মুখ্যমন্ত্রী-র করোনা আক্রান্তের খবর পেয়ে মণিপুর-র মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তাঁকে সাবধানে থাকতে বলেছেন। তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী-র দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্রসঙ্গত, ত্রিপুরায় এডিসি নির্বাচন-এ ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এডিসি নির্বাচন উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একাধিক নির্বাচনী প্রচার সভা ও রেলি-তে অংশ নিয়েছেন। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, আজ মুখ্যমন্ত্রীর প্রচন্ড জ্বর এসেছে। তাই, তাঁর রেপিড এন্টিজেন টেস্ট করা হয়েছিল। তাতে, তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। তবে, পুণরায় নিশ্চিত হওয়ার জন্য মুখ্যমন্ত্রী-র আরটি-পিসিআর নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট-র অপেক্ষা করা হচ্ছে। গতকাল ত্রিপুরায় নতুন করে ১৪ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। মোট ১৪০২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাদের মধ্যে ওই করোনা সংক্রামিত-দের পাওয়া গিয়েছে। বর্তমানে ত্রিপুরায় ৭০ জন করোনা আক্রান্ত সক্রিয় রয়েছেন।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top