News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির প্রতিষ্ঠা দিবস পালিত
Image

বিজেপির প্রতিষ্ঠা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা দিবস মঙ্গলবার রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আগরতলায় বিজেপির রাজ্য সদর কার্যালয় প্রাঙ্গনে৷ এখানে দলীয় পতাকা উত্তোলন করেন দলের প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা৷ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আলোচনা করতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা বলেন, ১৯৮০ সালের আজকের দিনে বিজেপি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছিল৷ আজকের দিনটি দলের প্রত্যেক নেতাকর্মী সমর্থকদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷ দলের প্রতিষ্ঠা দিবসে দলের প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷রাজ্যের অন্যান্য স্থান থেকেও বিজেপির প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হওয়ার খবর মিলেছে৷

Releated Posts

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top