News Flash

  • Home
  • Uncategorized
  • পুর নিগমের সম্মতিক্রমে শিশু উদ্যানের পুকুর পাড়ে বসছে চৈত্রের রিডাকশন সেল
Image

পুর নিগমের সম্মতিক্রমে শিশু উদ্যানের পুকুর পাড়ে বসছে চৈত্রের রিডাকশন সেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ আগরতলা পৌর নিগমের সম্মতিক্রমে চৈত্রের রিডাকশন হাট বসছে শিশু উদ্যানের পুকুরের পাড়ে৷ স্থান নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷গতবছর করোণ ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতির কারণে চৈত্রের রিডাকশন হাট বসতে দেওয়া হয়নি৷ এবছর করোনার প্রকোপ কিছুটা কমেছে৷কিন্তু ইদানিং করোনার প্রকোপ আবার বাড়তে শুরু করেছে৷ প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে৷


তদুপরি ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে আগরতলা পুর নিগমে কর্তৃপক্ষ এ বছর সীমিত সংখ্যক কিছু ব্যবসায়ীকে চৈত্রের রিডাকশন হাটে বসার অনুমতি দিয়েছে৷ সামাজিক দূরত্ব বজায় রাখতে ক্রেতা-বিক্রেতাদের বলা হয়েছে৷কিন্তু যে পরিস্থিতি ইতিমধ্যেই পরিলক্ষিত হচ্ছে তাতে সামাজিক দূরত্ব বজায় রাখার তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না৷ প্রশাসনিক নির্দেশ অমান্য করেই বেশ কিছু সংখ্যক ব্যবসায়ী রাজধানী আগরতলা শহরের শকুন্তলা রোড সহ অন্যান্য স্থানে মূল সড়কে দোকান খুলে বসার চেষ্টা চালাচ্ছে৷ প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিলেও তারা কিন্তু তাতে ভ্রুক্ষেপ করছে না৷


ওইসব ব্যবসায়ীদের দাবি বিগত বছরে তারা রিডাকশন হাটে বসতে পারেনি৷ তারা আর্থিক দিক দিয়ে মারাত্মক সমস্যার সম্মুখীন৷আগরতলা পুরো নিগমের কাছ থেকে যেসব ব্যবসায়ী রিডাকশন হাটে বসার বৈধ অনুমতি পেয়েছে তারা ইতিমধ্যেই দোকান খোলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে৷এসব ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা এ বছর খুব কম সময়ে ব্যবসা করার সময় পেয়েছে৷
আরো আগে থেকেই অনুমতি দিলে তাদের ব্যবসা অনেক ভালো হতো বলে তারা মনে করেন৷এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে৷একদিকে যখন রাজ্য করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষ হকারদের চৈত্রের রিডাকশন হাটে বসার অনুমতি দেওয়ায় বিভিন্ন মহলে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে৷প্রশাসনের এ ধরনের সিদ্ধান্তের ফলে করোণা ভাইরাস সংক্রমণ যেকোনো সময় ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বলেও অনেকে মনে করছেন৷

Releated Posts

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top