নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ এডিসি নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়াকে নিয়ে কিছু অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি পিযুষ কান্তি বিশ্বাস৷ ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর তিনি অভিযোগ করেছেন দক্ষিণ জেলার বিভিন্ন বুথে অনিয়ম হয়েছে৷ সেই সাথে নানা জায়গায় ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে কংগ্রেস প্রার্থীদের৷ এমনকি ভোট দিতে বাধা দেয়া হয়েছে৷
তিনি এদিন আরও বলেছেন, এডিসি এলাকায় বিজেপির ভিত নেই৷ তাই বহিরাগতদের সামিল করেছে৷ কয়েকটি স্থানে বিজেপির নেতা কর্মীদের বিরুদ্ধে গর্জে উঠেছেন ভোটাররা৷ তিনি বলেন, কয়েকটি বুথে পুনরায় ভোট গ্রহণ করার জন্য কমিশনের কাছে দাবী জানানো হবে৷ তবে কংগ্রেস সুযোগ পেলে প্রতিশ্রুতিগুলি পূরণ করবে৷



















