News Flash

  • Home
  • Uncategorized
  • শহিদ জওয়ান শম্ভু রায়ের মরদেহ পৌঁছতেই সর্বত্র শোকের ছায়া, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য
Image

শহিদ জওয়ান শম্ভু রায়ের মরদেহ পৌঁছতেই সর্বত্র শোকের ছায়া, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

আগরতলা, ৬ এপ্রিল (হি.স.) : শহিদ সিআরপিএফ জওয়ান শম্ভু রায়ের মরদেহ আজ সোমবার আগরতলায় এসে পৌঁছেছে৷ এমবিবি বিমানবন্দরে তাঁর প্রতি শ্রদ্ধা জানান সাংসদ প্রতিমা ভৌমিক, বিধায়ক ডা. দিলীপ দাস সহ সিআরপিএফ-এর পদস্থ আধিকারিকরা৷ সেখান থেকে তাঁর মরদেহ ধর্মনগরের ভাগ্যপুরে অবস্থিত নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে৷ রাষ্ট্রীয় মর্যাদায় সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে৷ জওয়ানের মরদেহ ত্রিপুরায় পৌঁছলে শোকের ছায়া আরও গভীর হয়েছে৷
এদিন এমবিবি বিমানবন্দরে শহিদ শম্ভু রায়ের মরদেহ পৌঁছনোর পর সিআরপিএফ জওয়ানরা তাঁকে গান স্যালুট দেন৷ সাংসদ প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা তাঁকে পুস্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন৷


সিআরপিএফ-এর আইজি বলেন, জওয়ান শম্ভু রায়ের শহিদ হওয়ার ঘটনায় সমবেদনা জানাচ্ছি৷ তিনি বলেন, শম্ভু রায় ২১০ কোবরা বাহিনীতে কর্মরত ছিলেন৷ গত রবিবার ছত্তিশগড়ের বিজাপুর সুকমা এলাকায় নকশালিদের বিরুদ্ধে পুলিশের সাথে যৌথ অভিযানে বেরিয়েছিল সিআরপিএফ৷ সেখানেই নকশালিদের আক্রমণে প্রাণ হারিয়েছেন জওয়ান শম্ভু রায়৷ ওইদিন আরও ২২ জন জওয়ান দেশের সেবায় সর্বোচ্চ বলিদান দিয়েছেন৷ তিনি বলেন, আজ শহিদ জওয়ান শম্ভু রায়ের মরদেহ ত্রিপুরায় এসেছে৷ তাঁর আত্মার চির শান্তি কামনা করি৷


আজ শহিদ জওয়ানের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, মাতৃভূমি এবং আমাদের রক্ষায় জীবন বলিদান দিয়েছেন সিআরপিএফ জওয়ান শম্ভু রায়৷ তাঁকে নতমস্তকে প্রণাম জানাই৷ তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, মৃত্যু বরাবরই দুঃখ বয়ে আনে৷ কিন্তু শম্ভু রায়ের বীরগতি প্রাপ্তি আমাদের গর্বিত করেছে৷ পুরো দেশ আজ তাঁর জন্য গর্বিত৷ সাংসদ প্রতিমা আজ শহিদ জওয়ানের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন৷ তিনি বলেন, জওয়ানদের বলিদান এভাবে বৃথা যাবে না৷ নকশালিদের বিরুদ্ধে লড়াই এখন আরও তীব্র হবে৷


এদিন বিধায়ক ডা. দিলীপ দাস বলেন, নকশালিদের বর্বরতা কোনওভাবেই মেনে নেওয়া যায় না৷ তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি৷ তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, উগ্রবাদ সমূলে উৎখাত করুন৷ আজ তিনি শহিদ জওয়ানের প্রতি কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা জানিয়েছেন৷ তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনিও৷

Releated Posts

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top