News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসিতে প্রয়োজনে তিপ্রা মথার হাত ধরতে নীতিগত অবস্থানে সর্বভারতীয় নীতি গ্রহণ করবে সিপিএম : বিজন ধর
Image

এডিসিতে প্রয়োজনে তিপ্রা মথার হাত ধরতে নীতিগত অবস্থানে সর্বভারতীয় নীতি গ্রহণ করবে সিপিএম : বিজন ধর

আগরতলা, ৬ এপ্রিল (হি. স.)৷৷ লক্ষ্য যখন বিজেপি-কে আটকানো, তখন এডিসি-তে প্রয়োজনে তিপ্রা মথা-র হাত ধরতে নীতিগত অবস্থানে সর্বভারতীয় নীতি গ্রহণ করবে সিপিএম৷ তারই ইঙ্গিত দিলেন বামফ্রন্ট-র আহবায়ক বিজন ধর৷ এ-ক্ষেত্রে আদর্শগত অমিল সত্ত্বেও প্রয়োজন-র তাগিদে সিদ্ধান্ত নেবে বামফ্রন্ট, সাফ জানালেন তিনি৷ কারণ, এডিসি নির্বাচন-কে তাঁরা ঘুরে দাড়ানোর লড়াই হিসেবে দেখছেন৷


এদিকে, সম্ভবত ত্রিপুরার ইতিহাসে এই প্রথম নির্বাচন শেষে বিরোধীরা সন্তোষ প্রকাশ করেছেন৷ ত্রিপুরায় প্রধান বিরোধী দল সিপিএম সাফ জানিয়েছে, এডিসি নির্বাচনে ভোটের হার অভিনন্দন যোগ্য৷ কারণ, ৪টি জেলায় সম্পুর্ন শান্তিপুর্ন নির্বাচন হয়েছে৷ বাকি ৪টি জেলায় বিক্ষিপ্ত ঝামেলা হয়েছে৷ তাই, ১২৪৪টি বুথের মধ্যে ৬৫টি বুথে তাঁরা পুন:ভোট চেয়েছেন৷


আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে সিপিএম ত্রিপুরা রাজ্য সম্পাদক গৌতম দাশ বলেন, ভয়-ভীতি, সন্ত্রাস-কে পদদলিত করে গণদেবতা-রা সাহসের সাথে ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ তাঁর দাবি, এডিসি এলাকায় বহিরাগত-রা সন্ত্রাস কায়েম করেছেন৷ সমস্ত তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে৷ এদিন অভিযোগ করেন, বিজেপি আশ্রিত দুসৃকতিকারী-রা সিপিএম প্রার্তী-র নির্বাচন এজেন্ট-দের মারধর করেছেন৷ ভোট কেন্দ্রে যেতে বাধা দিয়েছেন৷ কিন্ত, ভোটারদের দৃঢ় মানসিকতার কাছে তারা মাথা নোয়াতে বাধ্য হয়েছেন৷ তাঁর অভিযোগ, বেশ কিছুই স্থানে বুথ দখলের ঘটনাও ঘটেছে৷ তাই, ১১টি আসনে ৬৫টি বুথে পুন: নির্বাচন চেয়ে কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে৷


এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপি-কে একহাত নিলেও সিপিএম নেতৃবৃন্দ তিপ্রা মথা সম্পর্কে টু শব্দ করেননি৷ অথচ, শাসক দল বিজেপি অভিযোগ করেছে তিপ্রা মথা ও সিপিএম এডিসি নির্বাচনে পেছনের দরজা দিয়ে প্রবেশে ষড়যন্ত্র করেছে৷ এ-বিষয়ে বামফ্রন্ট-র আহবায়ক বিজন ধর বলেন, তিপ্রা মথা-র সাথে আদর্শগত ফারাক রয়েছে৷ তাই, তাদের সাথে একসাথে দাড়ানোর সুযোগ নেই৷ তাঁর দাবি, এই নির্বাচন ঘুরে দাড়ানোর জন্য লড়াই করছে বামফ্রন্ট৷ তাতে, সাফল্য মিলবে আশাবাদী তিনি৷ তাঁর কথায়, ৪টি জেলায় শান্তিপুর্ন নির্বাচন হয়েছে৷ বাকি চারটি জেলায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে৷ তাই, ৬৫টি বুথে পুন: নির্বাচন চেয়েছে বামফ্রন্ট৷ এদিন তিনি উতুল্ল হয়ে বলেন, ভোটের হার অভিনন্দন যোগ্য৷ তাঁর কথায়, অন্যান্য নির্বাচনের তুলনায় এই নির্বাচনে নতুনত্ব রয়েছে৷


এদিকে, তিপ্রা মথা সম্পর্কে বিজন বাবু-র বক্তব্য, প্রয়োজনে এডিসি-তে বামেরা সর্বভারতীয় অবস্থান নেবে৷ সে-মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করবে৷ এ-ক্ষেত্রে বিজেপি-কে আটকাতে বামেরা তিপ্রা মথা-র হাত ধরবে তা অনেকটাই স্পষ্ট হয়ে গেছে৷ কারণ, রাজ্য ভিত্তিক সিপিএম-র নীতিগত ভিন্ন অবস্থান রয়েছে৷ যেমন-টা কেরালা এবং পশ্চিমবঙ্গে বিজেপি-কে আটকাতে বামেরা নীতিগত অবস্থান নিয়েছে৷

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top