News Flash

  • Home
  • Uncategorized
  • তৃণমূল ও বিজেপি-র ভূমিকা নিয়ে টুইটে তর্ক পার্থ চট্টোপাধ্যায় ও তথাগত রায়ের
Image

তৃণমূল ও বিজেপি-র ভূমিকা নিয়ে টুইটে তর্ক পার্থ চট্টোপাধ্যায় ও তথাগত রায়ের

কলকাতা, ৬ এপ্রিল (হি. স.) : তৃণমূল ও বিজেপি-র ভূমিকা নিয়ে মঙ্গলবার টুইটে একপ্রস্থ তর্ক হয়ে গেল রাজ্যের সদ্যপ্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়ের মধ্যে।

পার্থবাবু টুইটে লিখেছেন, “বহিরাগত বিজেপি-র বক্তব্য বাংলার নাকি “বিজেপি মডেল” চাই! অথচ প্রথম দুই দফাতেই নন্দীগ্রাম সহ বাকি সব কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। ঘুম ছুটেছে বিজেপির। আজ তৃতীয় দফাতেও সব কেন্দ্রেই বিপুল জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। জয়ী হবেন।”

অন্যদিকে, তথাগতবাবু টুইটে লিখেছেন, “মাননীয়া বলেছেন বিজেপি নাকি ছদ্মবেশী দানব, বাংলাকে রক্ষা করার দায়িত্ব বর্তেছে তাঁর উপর। মাননীয়ার চোখে বিজেপি তো দানব অবশ্যই, তাঁর আর ভাইপোশ্রীর তোলাবাজি-কাটমানির সোনার সংসার ছারখার করে দিতেই আবির্ভাব। কিন্তু ‘ছদ্মবেশী’ কেন ? বিজেপি আর যাই করুক তাঁর মতো ভণ্ডামি তো করে না 

Releated Posts

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top