News Flash

  • Home
  • Uncategorized
  • তৃতীয়বারের জন্য তামিলনাড়ুতে সরকার গড়তে চলেছে এআইএডিএমকে : পন্নীরসেলভম
Image

তৃতীয়বারের জন্য তামিলনাড়ুতে সরকার গড়তে চলেছে এআইএডিএমকে : পন্নীরসেলভম

পেরিয়াকুলাম, ৬ এপ্রিল (হি.স.): তামিলনাড়ুতে তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে এআইএডিএমকে। ভোটের সকালে আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিয়েছেন তামিলনাড়ুর উপ-মুখ্যমন্ত্রী ও পন্নীরসেলভম। একইসঙ্গে তিনি দাবি করে বলেছেন, “সমস্ত এনডিএ প্রার্থী নির্বাচনে জয়লাভ করবেন।” মঙ্গলবার সকালে তামিলনাড়ুর থেনি জেলার পেরিয়াকুলামে নিজের ভোট দিয়েছেন পন্নীরসেলভম। এদিন সাংবাদিকদের পন্নীরসেলভম জানিয়েছেন, “সমস্ত এনডিএ প্রার্থী নির্বাচনে জয়লাভ করবে। তৃতীয়বারের জন্য তামিলনাড়ুতে সরকার গড়তে চলেছে এআইএডিএমকে।”
এদিন সকালেই চেন্নাইয়ের সিয়েট কলেজের পোলিং বুথে ভোট দিয়েছেন ডিএমকে প্রেসিডেন্ট এম কে স্ট্যালিন, তাঁর স্ত্রী দূর্গা এবং ছেলে উদয়নিধি স্ট্যালিন। স্ট্যালিন জানিয়েছেন, “এবারের ভোট রাজ্যের শাসক দলের বিরুদ্ধে।” স্ট্যালিন-পুত্র উদয়নিধি আবার বিপুল পরিমানে ভোট দেওয়ার জন্য জনগণকে অনুরোধ করেছেন। উল্লেখ্য, তামিলনাড়ুতে মোট বিধানসভা আসনের সংখ্যা ২৩৪ (এসসি-৪৪ এবং এসটি-২)। ভোটের ফল ঘোষণা হবে ২ মে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top